সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, মালিকসহ আহত ৭

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ ২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

এসময় কাউন্টার ভাঙচুরের পাশাপাশি পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদার এবং তার ব্যক্তিগত গাড়িচালক মামুন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় কাউন্টারের বেশ কয়েকজন কর্মচারীও আহত হয়েছেন বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার শুরু হয় মালিবাগ সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে দুই যুবকের সিগারেট খাওয়া নিয়ে। কাউন্টার কর্মীরা তাদের সিগারেট দূরে গিয়ে খেতে বললে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ওই দুই যুবক আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে কাউন্টারে হামলা চালায়।

সন্ত্রাসীরা হঠাৎ করেই ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে কাউন্টার ভাঙচুর শুরু করে। এতে কাউন্টারের কাচ ও আসবাবপত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় আতঙ্কে আশপাশের মানুষ ছুটোছুটি শুরু করে।

সোহাগ পরিবহনের এক কর্মকর্তা জানান, হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত মালিক আলী হাসান পলাশ তালুকদার ও তার গাড়িচালক মামুনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় ৬০-৭০ জন দুর্বৃত্ত একযোগে এসে কাউন্টারে হামলা চালায় এবং কর্মীদের মারধর করে। কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের সিরাজুল ইসলাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

৩০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন