সর্বশেষ

জাতীয়বাংলাদেশের নিন্দা: ‘খামেনি হত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন’
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বাংলাদেশি নিহত ও আহত, জাহাজ আটকা
সংসদে রাষ্ট্রপতির ভাষণ স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে তিনজনের নিয়োগ
৪ আসনে ব্যালট ও ফলাফল শিট হেফাজতের নির্দেশ হাইকোর্টের
খাল দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: পানি সম্পদ মন্ত্রী
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জুলফিকার, সুজাউদ্দৌলা ও জাহিদুল
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান
সারাদেশরাজশাহীতে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত: ৩শ' জনের বিরুদ্ধে হত্যা মামলা
ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামি’র ইফতার
কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ গাঁজা সেবনকারী দণ্ডিত
রংপুরে চাকরির নামে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে গৃহবধূর মৃত্যু
ইরানে হামলার প্রতিবাদে মাগুরায় যুব সংগঠনের বিক্ষোভ
রাজশাহীতে পদ্মার পাড়ে তরুণ-তরুণী জিম্মি: টাকা দাবি, মোবাইল ছিনতাই
বরগুনায় নিরপরাধ গৃহবধূর কারাবাস, পুলিশের ওপর আদালতের অসন্তোষ
রূপগঞ্জে চেইন চুরির অভিযোগে ৩ নারী আটক, গণপিটুনি ও চুল কর্তন
শেরপুর-৩ আসনে মাসুদুর রহমানের মনোনয়নপত্র দাখিল, ৯ এপ্রিল নির্বাচন
মোংলা শহরে ড্রেনের উপর ভবনের পিলার, চলাচলে বাধা-আতঙ্ক
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ রোভার স্কাউটের উদ্যোগে ইফতার মাহফিল
সিরাজগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০
কলাপাড়ায় লোনা পানি ঢুকে কৃষকের ফসল ও প্রাণি বিপর্যস্ত
শ্যামনগরে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর হামলা
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজে ঢাকার দিকে ৫ কিলোমিটার যানজট
পুঠিয়ায় ৮ ডাকাতকে গণপিটুনি, একজন নিহত
ভোলাহাটে ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের
পরকীয়ার অভিযোগে ২ জন আটক: শালিসে নারীকে বর্বরোচিত জুতাপেটা
আলভীর স্ত্রী ইকরার দাফন ময়মনসিংহে সম্পন্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন : উপদেষ্টা
লেবাননে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৩১, আহত ১৪৯
খেলামেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে মায়ামির দুর্দান্ত জয়
প্রবাস

কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযান: ৩৭৭ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় ইমিগ্রেশন বিভাগের এক বিশেষ অভিযানে ৭৭০ জন অবৈধ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে সবচেয়ে বেশি সংখ্যক আটক ব্যক্তি বাংলাদেশের নাগরিক—মোট ৩৭৭ জন।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রায় প্রতিদিনই অভিযান চালানো হয়। বুকিত বিনতাং এলাকায় অবৈধ বিদেশিদের উপস্থিতি এবং বেআইনি কর্মকাণ্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ অভিযান পরিচালিত হয়।

আটকদের দেশের তালিকা:

 

বাংলাদেশ: ৩৭৭ জন

মিয়ানমার: ২৩৫ জন
নেপাল: ৭২ জন
ভারত: ৫৮ জন
ইন্দোনেশিয়া: ১৯ জন (পুরুষ ১৭, নারী ২)
অন্যান্য দেশ: ৯ জন (পুরুষ ৩, নারী ৬)। 

 

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযানে অংশ নেন ইমিগ্রেশনের ১০৬ জন কর্মকর্তা। অভিযান চলাকালে মোট ২,৪৪৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যাদের মধ্যে ১,৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় নাগরিক ছিলেন।

বাসরি ওথমান জানান, অভিযানের সময় বেশ কয়েকজন প্রবাসী দোকান কিংবা ছাদে লুকিয়ে পড়েন, তবে পুরো এলাকা ঘিরে রাখায় শেষ পর্যন্ত সবাইকেই আটক করা সম্ভব হয়।

অভিযানে একটি অবৈধ জুয়ার আসরও শনাক্ত করা হয়, যা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছিল। সেখান থেকে আটজন বিদেশিকে জুয়ারত অবস্থায় আটক করা হয়েছে।

আটকদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩), ১৫(৪) এবং রেগুলেশন ৩৯(বি)-এর আওতায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাসরি ওথমান আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি চালানো হবে, যেন তারা অনুমোদিত বিদেশি কর্মী কোটা মেনে চলে।

৪৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন