সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আইন-আদালত

কিডনি অপারেশন ও গর্ভবতী স্ত্রী; আদালতে জামিন চাইলেন আফ্রিদি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি তার জামিন আবেদন শুনানিতে আদালতের সামনে ব্যক্তিগত ও পারিবারিক অসুবিধার কথা তুলে ধরেছেন।

তিনি বলেন, “চার মাস আগে আমার কিডনিতে অস্ত্রোপচার হয়েছে। নিয়মিত ইনসুলিন নিতে হয়। আমার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা।”

শনিবার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালতে এসব উল্লেখ করে জামিন প্রার্থনা করেন আফ্রিদি। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে বিচারক তাকে আশ্বস্ত করেন যে, তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

আদালতে হাজির হওয়ার সময় আফ্রিদির পরনে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট, মুখে মাস্ক ও মাথায় হেলমেট। তার হাতে ছিল হাতকড়া। দুপুরে তাকে আদালতের হাজতখানায় নেওয়ার পর বিকেল ২টা ৫৬ মিনিটে এজলাসে তোলা হয়।

আফ্রিদির আইনজীবী মো. খায়রুল ইসলাম আদালতকে জানান, “তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। মামলার বাদী ইতোমধ্যেই এফিডেভিট দিয়ে জানিয়েছেন, তাকে ভুলবশত আসামি করা হয়েছে এবং জামিন বা অব্যাহতি পেলে তার কোনো আপত্তি নেই।” আইনজীবী তার শারীরিক অসুস্থতার বিষয়টিও আদালতের সামনে তুলে ধরেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন বলেন, “এটি একটি হত্যা মামলা। আসামির জামিনের তীব্র বিরোধিতা করছি।”

শুনানি শেষে আদালতের অনুমতি নিয়ে তৌহিদ আফ্রিদি নিজে দাঁড়িয়ে বলেন, “আমার বয়স ২৫ বছর। আমার স্ত্রী গর্ভবতী এবং আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ। কমপক্ষে চিকিৎসার বিষয়টি বিবেচনায় নেওয়া হোক।”

প্রসঙ্গত, বরিশাল থেকে গ্রেপ্তার হওয়ার পর গত সপ্তাহে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে তাকে শনিবার আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা এবং সিআইডির পরিদর্শক খান মো. এরফান কারাগারে পাঠানোর আবেদন জানান।

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত ‘জুলাই আন্দোলন’-এ অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আসাদুল হক বাবু। ওই ঘটনার পর ৩০ আগস্ট তার বাবা জয়নাল আবেদীন হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়, যার মধ্যে তৌহিদ আফ্রিদি ও নাসির উদ্দিনও রয়েছেন।

৩০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন