সর্বশেষ

জাতীয়বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র, বাড়ছে উদ্বেগ
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না: নাটোরে দুলু
সারাদেশফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক
বিএনপি নির্বাচনী জনসভায় স্বাধীনতার পক্ষে ভোটের আহ্বান ফখরুলের
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিল: মানুষের ঢলে মুখরিত শহর
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না: হাসনাত আবদুল্লাহ
গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : সিরাজগঞ্জে মনজুর কাদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
কলাপাড়ায় সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, অন্তত ১০ আহত
রাজশাহীতে উদ্ধার ৭৫টি হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত
বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ
নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কুড়িগ্রামে সোহেল হোসাইন
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার
চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ
রংপুর-৬ আসন: জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে যোগাযোগে প্রিন্স অ্যান্ড্রুর কন্যারা: নতুন নথিতে বাড়ছে প্রশ্ন
থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র
খেলাউন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড
আন্তর্জাতিক

জাতিসংঘ অধিবেশনের আগে ফিলিস্তিনি ৮০ কর্মকর্তার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ও ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) একাধিক কর্মকর্তার মার্কিন ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারছেন না প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও আরও প্রায় ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই কর্মকর্তাদের বিরুদ্ধে ‘শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা’ এবং ‘একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাওয়ার’ অভিযোগ তুলেছেন।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, “পিএলও ও পিএ’র দায়িত্বশীল ব্যক্তিদের প্রতিশ্রুতি পালন না করা ও শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করার দায়ে জবাবদিহির আওতায় আনা হচ্ছে।” যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, “পিএলও ও পিএ প্রতিনিধিদের সন্ত্রাসবাদের প্রতি অব্যাহত বিরোধিতা প্রকাশ করতে হবে।”

এছাড়া, আন্তর্জাতিক অপরাধ আদালত ও আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের মাধ্যমে পিএ আলোচনার পথ এড়িয়ে যাচ্ছে বলেও দাবি করে ট্রাম্প প্রশাসন।

পিএ এবং পিএলও দীর্ঘদিন ধরেই ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনি জনগণের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করে আসছে। যদিও অতীতে ট্রাম্প প্রশাসন এদের বিরুদ্ধে ‘সহিংসতা উসকে দেওয়া’ ও ‘শান্তিপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার’ অভিযোগে নিষেধাজ্ঞাও আরোপ করেছিল।

তবে জাতিসংঘে ফিলিস্তিন মিশনের কার্যক্রম এই নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না বলে জানানো হয়েছে। সেখানে রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন রিয়াদ মনসুর।

রিয়াদ মনসুর জানিয়েছেন, প্রেসিডেন্ট আব্বাস জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং আগামী ২২ সেপ্টেম্বর ফিলিস্তিনি অধিকারের ওপর একটি বিশেষ আয়োজনে অংশ নেওয়ার কথাও ছিল।

ফিলিস্তিনের রাষ্ট্রপতির দপ্তর ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে ‘গভীরভাবে দুঃখজনক ও বিস্ময়কর’ বলে উল্লেখ করেছে। অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন