আন্তর্জাতিক
ইরাকের রাজধানী বাগদাদে এক মার্কিন নারী সাংবাদিক অপহরণের শিকার হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বাগদাদ থেকে মার্কিন নারী সাংবাদিক অপহরণ
ডেস্ক রিপোর্ট
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ ৬:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরাকের রাজধানী বাগদাদে এক মার্কিন নারী সাংবাদিক অপহরণের শিকার হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
দুই পুলিশ কর্মকর্তা জানান, অপহৃত সাংবাদিকের সন্ধানে শহরজুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এদিকে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একজন নারী সাংবাদিক অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রাথমিকভাবে তার নাগরিকত্ব সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপহৃত সাংবাদিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পরবর্তীতে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তারা জানান, অপহৃত ওই সাংবাদিকের নাম শেলি কিটলসন। মধ্যপ্রাচ্যভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম আল-মনিটরের তথ্য অনুযায়ী, তিনি একজন ফ্রিল্যান্স সাংবাদিক এবং ইতালির রোমে বসবাস করেন।
উল্লেখ্য, শেলি কিটলসন এর আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত ও যুদ্ধ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন।
২১৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর