সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশবিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ক্যাথলিক স্কুলে বন্দুক হামলা, নিহত ৩, আহত অন্তত ২০

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ৩:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের একটি ক্যাথলিক স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত দুজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। পরে হামলাকারী নিজেই আত্মঘাতী হন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকালে শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় অবস্থিত আনানসিয়েশন ক্যাথলিক স্কুলে এই হামলার ঘটনা ঘটে। গ্রীষ্মকালীন ছুটি শেষে স্কুল খোলার মাত্র দুই দিন পর এই মর্মান্তিক হামলা চালানো হলো।

রয়টার্স জানায়, প্রাথমিক পর্যায়ের বেসরকারি এই স্কুলটিতে প্রায় ৩৯৫ জন শিক্ষার্থী রয়েছে। হামলার সময় শিশু শিক্ষার্থীরা সকালবেলার প্রার্থনায় অংশ নিচ্ছিলেন। তখনই এক ব্যক্তি কালো পোশাক ও রাইফেল হাতে স্কুল প্রাঙ্গণে ঢুকে গুলি চালান।

পুলিশ জানিয়েছে, হামলার মোটিভ বা হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত নয়। তবে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং তদন্ত চলছে।

হামলার খবর ছড়িয়ে পড়লে উদ্বিগ্ন অভিভাবকরা দ্রুত স্কুলে ছুটে আসেন। অনেককে পুলিশের হলুদ টেপের নিচ দিয়ে মাথা নিচু করে শিক্ষার্থীদের বের করে আনতে দেখা যায়।

বিষয়টি নিয়ে স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পুলিশ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানাবে।

এদিকে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “এফবিআই ঘটনাস্থলে রয়েছে। এই মর্মান্তিক ঘটনার শিকার সবার জন্য প্রার্থনা করছি।”

৩২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন