সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

বিপিএলের দুর্নীতি তদন্তে প্রাথমিক প্রতিবেদন জমা, বিসিবির বিবৃতি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৩:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে গঠিত তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে প্রতিবেদনটি তুলে দেয় তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ গোপনীয়তা বজায় রেখে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই প্রতিবেদনটি পর্যালোচনা করা হবে। রিপোর্টে যেসব ব্যক্তির নাম এসেছে, তাদের বিষয়ে বিসিবির গঠনতন্ত্র, আইসিসির দুর্নীতি বিরোধী ধারা এবং দেশের প্রচলিত আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে, তদন্তের স্বচ্ছতা বজায় রাখা ও সংশ্লিষ্টদের অধিকার রক্ষার স্বার্থে আপাতত কারও নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছে বোর্ড। কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বিসিবি আরও জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনটিতে বিপিএলের ভবিষ্যৎ আয়োজনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনার আধুনিকায়ন, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থা জোরদার এবং কাঠামোগত সুরক্ষা নিশ্চিত করার সুপারিশ।

আগামী মাসের শেষ নাগাদ তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।

উল্লেখ্য, গত ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত একাদশ বিপিএলে ওঠা স্পট ফিক্সিং ও অন্যান্য দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিসিবির তৎকালীন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ তিন সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারের নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী এবং সাবেক জাতীয় ক্রিকেটার শাকিল কাসেম।

বিসিবি জানিয়েছে, প্রাথমিক তদন্ত প্রতিবেদন নিয়ে বোর্ড আপাতত কোনো মন্তব্য করবে না।

৪৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন