সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশবান্দরবানে রোজাদার মানুষের জন্য জাহির’স ইংলিশ কেয়ারের ফ্রি ইফতার
উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু
সুনামগঞ্জে শিমুলবাগান রক্ষায় মানববন্ধন, যাদুকাটা নদীতীর কাটার প্রতিবাদ
বিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
বিনোদন

আফ্রিদির ‘ভয়ানক’ রূপ তুলে ধরলেন সহকর্মী রাহী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর তার অতীত আচরণ ও ব্যক্তিগত চরিত্র নিয়ে মুখ খুলেছেন একসময়ের ঘনিষ্ঠ সহকর্মী তানভীর রাহী।

সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে রাহী আফ্রিদির বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ তোলেন এবং তাকে ‘ভয়ংকর’ মানুষ হিসেবে বর্ণনা করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে আলোচনায় আসেন তৌহিদ আফ্রিদি। রাহী বলেন, “ক্যামেরার সামনে আফ্রিদি যেভাবে নিজেকে উপস্থাপন করত, বাস্তব জীবনে সে তার সম্পূর্ণ বিপরীত। ইউটিউব কমিউনিটিতে সবাই তাকে ভয় পেত, যেন সে এক বাঘ।”

তিনি দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আফ্রিদি তার প্রভাব খাটাতে গিয়ে অনেককেই হুমকি দিত এবং এমনকি শারীরিকভাবে নির্যাতনও করত। রাহীর ভাষায়, “রেগে গেলে সে বেল্ট দিয়ে পেটাত, আমাদের কুকুরের মতো মারত।”

আরও অভিযোগ করে রাহী জানান, “এক রাতে আমাকে ভিডিও কল দিয়ে হুমকি দেয়। বলল, ‘তোর সঙ্গে এমন একজনের কথা বলাবো, যে ভবিষ্যতে দেশের বড় নেতা হবে।’ এরপর ভিপি নূরের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। বলল, ‘দেখ, আমি কোথায় আছি। সাবধানে থাকিস।’”

আফ্রিদিকে “প্রতিশোধপরায়ণ ও ক্ষমতালোভী” হিসেবে উল্লেখ করে রাহী বলেন, “ওর মধ্যে কোনো মানবতা নেই। সবসময় চিন্তা—কাকে ধরবে, কাকে মারবে। আল্লাহ এমন লোককে ছাড় দেন না।”

এর আগে ২৪ আগস্ট রাতে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে সিআইডির অভিযানে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। হত্যাচেষ্টা মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। মামলায় তিনি ১১ নম্বর আসামি।

উল্লেখ্য, এই মামলার প্রধান আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় আসামি যথাক্রমে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। একই মামলায় ২২ নম্বর আসামি তৌহিদ আফ্রিদির বাবা এবং মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

৪৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন