সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশকুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়িতে রেখে স্বামীকে বের করে দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৯:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে জোরপূর্বক বাড়িতে ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের বিরুদ্ধে।

এ নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলেছেন মালয়েশিয়া প্রবাসী কামরুজ্জামান বাবলু।

বুধবার (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাবলু জানান, কলারোয়ার বলিয়ানপুর গ্রামের আবু সিদ্দিক দফাদারের ছেলে তিনি। ২০০৭ সালে মালয়েশিয়ায় অবস্থানকালে ইন্দোনেশিয়ান নাগরিক ইয়ানতির সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য কলহের কারণে ২০২০ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশি আইন অনুযায়ী তালাক দেন তিনি।

তালাকের প্রায় দুই বছর পর ২০২৩ সালে ইয়ানতি কলারোয়া থানায় যৌতুকের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন, যার প্রেক্ষিতে কামরুজ্জামান ১ মাস ১৫ দিন কারাভোগ করেন। পরে জামিন নিয়ে আবারও মালয়েশিয়া চলে যান।

চলতি বছরের ১৫ জুলাই দেশে ফিরে এসে নিজ বাড়িতে উঠেন বাবলু। তিনি অভিযোগ করেন, এরপর তার সাবেক স্ত্রী আবারও মিথ্যা অভিযোগে থানায় অভিযোগ করেন, আর ওসি সাইফুল ইসলাম তাকে থানায় ডেকে নিয়ে অপমান করেন এবং হুমকি দেন—“তুই বাড়িতে থাকতে পারবি না, ওই নারী থাকবে, তুই গেলে ধর্ষণ মামলায় পড়বি।”

তিনি আরও বলেন, “গত ২৬ জুলাই ওসি স্থানীয় কিছু যুবককে ব্যবহার করে ইয়ানতিকে জোর করে আমার বাড়িতে উঠিয়ে দেন। আমি এখন বাড়ি ছেড়ে পথে পথে ঘুরছি।”

বাবলুর অভিযোগ, তার সাবেক স্ত্রী ২০১৯ সালে তাকে মৃত সাজিয়ে জনৈক রঞ্জু ইসলামের সঙ্গে বিয়ে করেন, যার প্রমাণস্বরূপ নিকাহনামা ও তালাকনামা তার কাছে রয়েছে।

তিনি দাবি করেন, একজন রেমিট্যান্স যোদ্ধা হয়েও তিনি পুলিশের এক কর্মকর্তার পক্ষপাতিত্বের কারণে বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন। সংবাদ সম্মেলন থেকে তিনি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে দ্রুত হস্তক্ষেপ ও ন্যায়বিচার প্রার্থনা করেন।

এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, “কেউ কাউকে বাড়িতে তুলে দেয়নি, প্রবাসীর অভিযোগ সঠিক নয়।”

২৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন