সর্বশেষ

জাতীয়পাটভিত্তিক আধুনিক স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
বিএনপির দুই দিনের কর্মশালা, উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান
উত্তরায় গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জন দগ্ধ
রোজার বাজারে কিছু পণ্যে স্বস্তি, বাড়তি দাম মুরগি ও মসলার
সারাদেশ১৩ বছরেও হয়নি ত্বকী হত্যার বিচার: থমকে আছে চার্জশিট
জামালপুরে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুরে নিষিদ্ধ জাটকা ধরায় ১৭ জেলে আটক, ১৩ জনকে জরিমানা
সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৩
কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজি: জনমনে তীব্র চাঞ্চল্য
রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা
টঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী-কন্যা হত্যা, পরে যুবকের মৃত্যু
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় পালিত
আন্তর্জাতিকতেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইরানের, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আইআরজিসির
খেলাউত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা
আন্তর্জাতিক

নাইজারে ভয়াবহ বন্যায় ৪৭ জনের প্রাণহানি, ঘরছাড়া ৫৬ হাজার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ৬:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভারি বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৪৭ জনের মৃত্যু হয়েছে। দুর্গত হয়েছে অর্ধলক্ষাধিক মানুষ।

দেশটির সরকারি সূত্রে জানা গেছে, এ দুর্যোগে বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ।

বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২১ আগস্ট) এই তথ্য প্রকাশ করা হয়।

নাইজারের সিভিল প্রটেকশন অধিদপ্তর জানায়, বন্যায় দেশটির ৩৩৯টি মহল্লা ও গ্রামে ৭ হাজার ৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দেওয়া তথ্যে বলা হয়, নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং ১৭ জন পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন। এছাড়া মারা গেছে ২৫৭টি গবাদিপশু।

বন্যা মোকাবিলায় দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ কমিটি ইতোমধ্যে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে ৩ হাজার ৭৭৬টি ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে নাইজার সরকার প্রায় ১ হাজার ২০০ কোটি সিএফএ ফ্রাঁ (প্রায় ২১.৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যা অন্যতম। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফ্রিকায় বৃষ্টিপাতের ধরনে বড় ধরনের পরিবর্তন এসেছে, যার ফলে এই অঞ্চলে বন্যার মাত্রা ও ক্ষয়ক্ষতি অনেক বেড়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শুধু ২০২৪ সালেই নাইজারের আটটি অঞ্চলে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ।

৩৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন