সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

গাজা শহর দখলের অভিযানে সায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ১০:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় চলমান মানবিক বিপর্যয়ের মধ্যেই পুরো গাজা শহর দখলে নিতে নতুন সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

অভিযানের নাম দেওয়া হয়েছে ‘গিডিয়নস চ্যারিয়টস-২’, যা গাজার ভূচিত্র আমূল পাল্টে দেবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (২০ আগস্ট) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’ এ তথ্য জানায়। প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, “এই অভিযানের পর গাজা শহর আর আগের মতো থাকবে না।”

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, গাজা শহর দখলে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে সেনাবাহিনী ৬০ হাজার রিজার্ভ সেনাকে প্রস্তুত করতে যাচ্ছে। আগামী ২ সেপ্টেম্বর থেকে সেনা সমাবেশ শুরু হবে। এরপর মন্ত্রিসভায় এই পরিকল্পনা নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।

এর আগে, চলতি বছরের ৮ আগস্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা ধাপে ধাপে গাজা উপত্যকা দখলের একটি বড় ধরনের পরিকল্পনায় সম্মতি দেয়। আন্তর্জাতিক মহলে যার তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা দেখা দেয়।

মানবিক বিপর্যয় ও গণহত্যার অভিযোগ
২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ চলছে। অব্যাহত বোমাবর্ষণ ও অবরোধের কারণে খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৬২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন দেড় লাখেরও বেশি। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

এছাড়া, ইসরায়েল জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর সহায়তা এড়িয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিকল্প ত্রাণ বিতরণ কার্যক্রম চালু করে, যা বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলোর ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

এমনকি খাদ্য সহায়তা নিতে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের ঘটনাও বারবার সামনে এসেছে, যেখানে বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

আইনি জবাবদিহিতা
২০২৪ সালের শেষদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলার কার্যক্রম চলমান।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন