সর্বশেষ

জাতীয়প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে : তারেক রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন: বিএনপি'র নতুন মন্ত্রিসভা নিয়ে জোর আলোচনা
ডা. শফিক ও নাহিদের বাসায় আজ সন্ধ্যায় যাচ্ছেন তারেক রহমান
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের নিয়োগ বাতিল, নতুন দায়িত্বে সিরাজ উদ্দিন
মঙ্গলবার শপথ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তৈয়্যব
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ট্রাইব্যুনালে যাচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোট
সারাদেশশপথের পর শ্রদ্ধা নিবেদন: জাতীয় স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মাদারীপুরে ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত
রাজশাহী-৪ আসনে ভোটে অনিয়মের অভিযোগ, পুনঃগণনা চায় বিএনপি প্রার্থী
কিশোরগঞ্জ-৬: দেশের সর্বোচ্চ ব্যবধানে জয়ী বিএনপির শরিফুল আলম
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ: মামলা, আরও ২ জন গ্রেপ্তার
সিরাজগঞ্জে বাস-রিক্সা সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত রিকশাচালক
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের
নওগাঁয় খাসির মাংসের নামে কুকুর জবাই, পালালেন দুই বিক্রেতা
সাতক্ষীরার পাটকেলঘাটায় ব্রিজের ওপর যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই
নির্বাচন-পরবর্তী আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে চুয়াডাঙ্গায় সমন্বয় সভা
আন্তর্জাতিকনাইজেরিয়ার কয়েকটি গ্রাম হামলা, নিহত অন্তত ৩২
খেলাইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ: পাকিস্তানে পার্লামেন্টের সামনে পিটিআই সমর্থকদের অবস্থান
সারাদেশ

কুয়াকাটায় ২৪ কেজির বিশাল কোরাল, বিক্রি ৩৬ হাজারে

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে দেখা মিললো একটি বিশালাকৃতির কোরাল মাছের, যার ওজন ২৩ কেজি ৬৫০ গ্রাম। মাছটি বিক্রি হয়েছে ১,৫২০ টাকা প্রতি কেজি দরে মোট ৩৫,৯৩৮ টাকায়।

জানা গেছে, মাছটি সুন্দরবন উপকূলীয় এলাকা থেকে সংগ্রহ করে কুয়াকাটার ‘গাজী ফিশ’-এর স্বত্বাধিকারী মো. বশির গাজী বাজারে নিয়ে আসেন। মাছটি বাজারে আনতেই উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে এক ঢাকাগামী পর্যটকের কাছে মাছটি বিক্রি করে দেওয়া হয়।

মো. বশির গাজী জানান, "এ ধরণের বড় কোরাল মাছ কুয়াকাটায় বেশি চাহিদা থাকে। তাই আমরা উপকূলীয় এলাকার জেলেদের কাছ থেকে এসব মাছ সংগ্রহ করি। মাছটি সুন্দরবন এলাকা থেকে সংগ্রহ করেছি এবং বাজারে আনার পরই বিক্রি হয়ে গেছে।"

এর আগে, কুয়াকাটার কাছাকাছি বঙ্গোপসাগরের লেম্বুর বন এলাকায় আরও একটি বড় কোরাল মাছ ধরা পড়ে। দুই দিন আগে সমুদ্রে ইলিশ ধরতে গিয়ে জেলে আল-আমিন মাঝির জালে উঠে আসে ২৩ কেজি ওজনের আরেকটি কোরাল মাছ, যার দাম হয় প্রায় ৩৪ হাজার টাকা।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা), কুয়াকাটার আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, “এটি বড় মাছের মৌসুম। ইলিশ, কোরালসহ নানা ধরনের সামুদ্রিক মাছ এখন জালে ধরা পড়ছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে বড় মাছের পরিমাণ কমে এসেছে, তবে এখনও মাঝে মাঝে বড় আকৃতির মাছ দেখা যায়। কখনও কখনও মাছগুলোর শরীরে রোগ, প্লাস্টিক খাওয়া বা অন্যান্য সমস্যার কারণে তারা সহজে ধরা পড়ে।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটা মূলত ৫৮ দিনের নিষেধাজ্ঞার ফল। নিষেধাজ্ঞা শেষে জেলেরা আবারও সাগরে নেমেছেন। তারা যথাযথভাবে নিষেধাজ্ঞা পালন করায় এখন বড় মাছ ধরা পড়ছে। সামনের দিনগুলোতে আরও ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ ভালো পরিমাণে পাওয়ার আশা করছি।”

২৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন