সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

কুষ্টিয়ায় সীমান্তে বিজিবি'র আলাদা অভিযানে মাদক ও কারেন্ট জাল জব্দ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ৮:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৩০ লাখ টাকার মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৭ বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তের বিভিন্ন পয়েন্টে চালানো এসব অভিযানে ১৫০ গ্রাম হেরোইন, ৩ কেজি ৮ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা, ১৯২ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ৮৯২ পিস সেনেগ্রা ট্যাবলেট এবং ৫৯০ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৯ হাজার টাকা।

বিজিবির তথ্যমতে, মঙ্গলবার মধ্যরাতে ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ ডিজিটি মাঠে অভিযান চালিয়ে ভারতীয় ৫০ গ্রাম হেরোইন ও ৩৫২ পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ ৫ হাজার ৬০০ টাকা।

এর আগে সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উদয়নগর বিওপির আওতাধীন পদ্মা নদীর মধ্যবর্তী এলাকা থেকে ৫৯০ কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৩ লাখ ৬০ হাজার টাকা।

একই দিন রাত ১১টার দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ পুরাতন ঠোটারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন, ৩ কেজি ৮ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা ও ১৯২ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ধরা হয়েছে ২ লাখ ৮১ হাজার ৪০০ টাকা।

এছাড়া জয়পুর বিওপির ময়ারামপুর মাঠে অভিযান চালিয়ে ৩০০ পিস সেনেগ্রা ট্যাবলেট (মূল্য ৯০,০০০ টাকা) এবং পার্শ্ববর্তী মেহেরপুর জেলার ধলা বিওপির আওতাধীন ধলা মাঠ থেকে ২৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট (মূল্য ৭২,০০০ টাকা) জব্দ করে বিজিবি।

৪৭ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত মাদকদ্রব্য ও কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়নের স্টোরে সংরক্ষণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বলেন, “সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এবং মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।”

৩০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন