সর্বশেষ

বিনোদন

লেহ-তে সিনেমার শুটিং চলাকালীন খাদ্যবিষক্রিয়ায় ১০০ জন অসুস্থ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লাদাখের লেহ-তে 'দ্য ওয়াল ব্যুরো' বলিউড সিনেমার শুটিং চলাকালীন ঘটে গেল অস্বাভাবিক ঘটনা। খাবারের বিষক্রিয়ায় ফিল্ম ইউনিটের প্রায় ১০০ জন সদস্য অসুস্থ হয়ে পড়েন এবং দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার রাতে হঠাৎই ইউনিটের বহু সদস্যের পেটব্যথা, মাথাব্যথা ও বমি-সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। তাৎক্ষণিকভাবে তাদের লেহ-র একটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থদের কেউই স্থানীয় বাসিন্দা নন। তারা সবাই একটি বলিউড সিনেমার প্রযোজনা ইউনিটের সদস্য। ঘটনার কিছুক্ষণ আগেই ওই ইউনিটের প্রায় ৬০০ জন সদস্য একসঙ্গে খাবার খেয়েছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এটি স্পষ্টতই খাদ্যবিষক্রিয়ার ঘটনা। কীভাবে বিষক্রিয়া ঘটল, তা জানার জন্য ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু হয়েছে।

এক চিকিৎসক জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা জরুরি ব্যবস্থা নিই এবং দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারি। তবে রোগীদের ভিড়ে হাসপাতালে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যেটি পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।”

বর্তমানে সকল আক্রান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ রোগীকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়পত্র দেওয়া হয়েছে।

৪৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন