সর্বশেষ

জাতীয়হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
জাতীয়

বোরো সংগ্রহে খাদ্য অধিদপ্তর: লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান-চাল সংগ্রহ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৬:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বোরো সংগ্রহ মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহে ইতিহাস গড়েছে খাদ্য অধিদপ্তর। নির্ধারিত সময়ের আগেই পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান ও চাল সংগ্রহ করা হয়েছে।

খাদ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের বোরো সংগ্রহ কর্মসূচি শেষ হয়েছে গত ১৫ আগস্ট। এবারে মোট ৩ লাখ ৭৬ হাজার ৯৪২ মেট্রিক টন ধান, ১৪ লাখ ৬ হাজার ৫৩৩ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫১ হাজার ৩০৭ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হয়েছে। যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে যথাক্রমে ১০৭.৬৯%, ১০০.৪৬% এবং ১০২.২১% বেশি। এই পরিমাণ সংগ্রহ বাংলাদেশের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ইতিহাসে সর্বোচ্চ।

এ বছর সরকার বোরো সংগ্রহ কর্মসূচির আওতায় ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ১৪ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (FPMC) গত ৯ এপ্রিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৪ এপ্রিল থেকে শুরু হয় সংগ্রহ কার্যক্রম। ধান ও চালের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয় যথাক্রমে প্রতি কেজি ৩৬ টাকা এবং ৪৯ টাকা।

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কৃষকরা সরাসরি লাভবান হয়েছেন এবং সরকার নির্ধারিত সময়ের আগেই অতিরিক্ত চাল-ধান সংগ্রহ করতে পেরেছে, যা খাদ্য নিরাপত্তা ও কৃষকের স্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ সাফল্য।

এদিকে, অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বোরো মৌসুমে আরও ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১৫ হাজার মেট্রিক টন আতপ চাল অতিরিক্ত সংগ্রহের অনুমোদন দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

৪৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন