সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা, সেপ্টেম্বরে বন্ধ হচ্ছে সব ইটভাটা

সাভার প্রতিনিধি
সাভার প্রতিনিধি

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৬:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বায়ুদূষণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ হিসেবে ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর।

এ ঘোষণার ফলে আগামী সেপ্টেম্বর ২০২৫ থেকে সাভার অঞ্চলের অধিকাংশ ইটভাটায় ইট উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (১৭ আগস্ট) পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সাভারের বাতাসে বার্ষিক বায়ুমানের গড় মাত্রা জাতীয় নির্ধারিত মানের তিন গুণ ছাড়িয়ে গেছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে সাভারের দূষিত বাতাস উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে ঢাকায় চলে আসে, যা রাজধানীবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

নতুন নির্দেশনায় জানানো হয়েছে, শুধুমাত্র টানেল কিলন ও হাইব্রিড হফম্যান কিলন (HHK) প্রযুক্তির ইটভাটা ছাড়া অন্য সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও উৎপাদন বন্ধ থাকবে। একইসঙ্গে উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণকারী নতুন শিল্প স্থাপনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব স্থাপনার জন্য কোনো অবস্থানগত বা পরিবেশগত ছাড়পত্র দেওয়া হবে না।

সরকার আশা করছে, এ পদক্ষেপের ফলে সাভার ও ঢাকার বায়ুদূষণ হ্রাস পাবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে।
 

৩৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন