সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

পাবনায় সেপটিক ট্যাংকে আটকে দুই শ্রমিকের মৃত্যু, গুরুতর অসুস্থ ২

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ১২:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার বেড়া উপজেলায় সেপটিক ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

গুরুতর অসুস্থ অবস্থায় আরও দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে বেড়া পৌরসভার দক্ষিণপাড়া মহল্লায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান।

নিহতরা হলেন—হাতিগাড়া মহল্লার আবুল কালামের ছেলে সজিবুল ইসলাম (২৫) এবং আব্দুল গফুরের ছেলে মোস্তাকিন হোসেন (৩০)। আহত দুই শ্রমিক হলেন—বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (২৬) ও আকরাম শেখের ছেলে সম্রাট শেখ (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণপাড়া এলাকার তাহের উদ্দিনের বাড়িতে প্রায় ১০-১২ দিন আগে একটি সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই করা হয়। বৃহস্পতিবার শ্রমিকরা ওই ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে ঢুকে ঢালাইয়ের বাঁশ ও কাঠামো সরানোর কাজ করছিলেন। কিছুক্ষণ পর ভেতরে থাকা শ্রমিকরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


বেড়া মডেল থানার ওসি অলিউর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘ সময় ট্যাংকের মুখ বন্ধ থাকার কারণে ভেতরে পর্যাপ্ত অক্সিজেন ছিল না। ফলে বিষাক্ত গ্যাসে শ্রমিকরা অজ্ঞান হয়ে পড়েন এবং এ দুর্ঘটনা ঘটে।”

তিনি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

৩০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন