সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশকুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

অপুর ‘স্বীকারোক্তিমূলক’ ভিডিও জোরপূর্বক : স্ত্রীর অভিযোগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর ‘স্বীকারোক্তিমূলক’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে ওই ভিডিওর সত্যতা নিয়ে কথা বলেছেন অপুর স্ত্রী কাজী আনিশা।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অপু স্বেচ্ছায় কোনো বক্তব্য দেননি—বরং চারদিন রিমান্ডে রেখে জোরপূর্বক তা আদায় করা হয়েছে এবং ভিডিওটি কাটাছাঁট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করা হয়েছে।

কাজী আনিশা বলেন, “ভিডিওটি স্টেটমেন্ট দেওয়ার ১৪ দিন পর প্রকাশ করা হয়েছে। অপুকে রিমান্ডে রেখে কিছু নির্দিষ্ট নাম বলানোর চেষ্টা করা হয়েছে। এনসিপিকে দাবানোর জন্য অপুকে ব্যবহার করা হয়েছে।”

তিনি আরও দাবি করেন, অপুকে ঢাকার ইশরাক হোসেনের বাসার সামনে থেকে তুলে নেওয়া হয় এবং গোপীবাগে একটি জায়গায় তাকে দিয়ে স্টেটমেন্ট রেকর্ড করানো হয়।

ঘটনার দিন অপু ঢাকায় ছিলেন না বলেও জানান কাজী আনিশা। তার ভাষায়, “সেদিন অপু ঢাকায় ছিল না, কিশোরগঞ্জের মিঠামইনে গিয়েছিল। সে আগে থেকেই আশঙ্কা করছিল, তাকে ফাঁসানো হতে পারে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজ নিয়েও প্রশ্ন তুলেছেন অপুর স্ত্রী। তিনি বলেন, “ওই ভিডিওতে যে ব্যক্তি দেখা গেছে, সে অপু নয়। একটি দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপুকে ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে।”

‘কোন দল’—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি সরাসরি নাম না উল্লেখ করে বলেন, “এইটা তো সবার কাছেই ক্লিয়ার। আমি দলটির নাম বলতে পারছি না।”

সংবাদ সম্মেলনের শেষাংশে কাজী আনিশা দ্রুত অপুর মুক্তি দাবি করেন এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। তার অভিযোগ, “রাজনৈতিকভাবে টার্গেট করে অপুকে এই ঘটনায় জড়ানো হয়েছে।”

৩৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন