সর্বশেষ

জাতীয়বাংলাদেশের নিন্দা: ‘খামেনি হত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন’
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বাংলাদেশি নিহত ও আহত, জাহাজ আটকা
সংসদে রাষ্ট্রপতির ভাষণ স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে তিনজনের নিয়োগ
৪ আসনে ব্যালট ও ফলাফল শিট হেফাজতের নির্দেশ হাইকোর্টের
খাল দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: পানি সম্পদ মন্ত্রী
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জুলফিকার, সুজাউদ্দৌলা ও জাহিদুল
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান
সারাদেশরাজশাহীতে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত: ৩শ' জনের বিরুদ্ধে হত্যা মামলা
ফরিদপুরে সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামি’র ইফতার
কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ গাঁজা সেবনকারী দণ্ডিত
রংপুরে চাকরির নামে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে গৃহবধূর মৃত্যু
ইরানে হামলার প্রতিবাদে মাগুরায় যুব সংগঠনের বিক্ষোভ
রাজশাহীতে পদ্মার পাড়ে তরুণ-তরুণী জিম্মি: টাকা দাবি, মোবাইল ছিনতাই
বরগুনায় নিরপরাধ গৃহবধূর কারাবাস, পুলিশের ওপর আদালতের অসন্তোষ
রূপগঞ্জে চেইন চুরির অভিযোগে ৩ নারী আটক, গণপিটুনি ও চুল কর্তন
শেরপুর-৩ আসনে মাসুদুর রহমানের মনোনয়নপত্র দাখিল, ৯ এপ্রিল নির্বাচন
মোংলা শহরে ড্রেনের উপর ভবনের পিলার, চলাচলে বাধা-আতঙ্ক
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ রোভার স্কাউটের উদ্যোগে ইফতার মাহফিল
সিরাজগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০
কলাপাড়ায় লোনা পানি ঢুকে কৃষকের ফসল ও প্রাণি বিপর্যস্ত
শ্যামনগরে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর হামলা
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজে ঢাকার দিকে ৫ কিলোমিটার যানজট
পুঠিয়ায় ৮ ডাকাতকে গণপিটুনি, একজন নিহত
ভোলাহাটে ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের
পরকীয়ার অভিযোগে ২ জন আটক: শালিসে নারীকে বর্বরোচিত জুতাপেটা
আলভীর স্ত্রী ইকরার দাফন ময়মনসিংহে সম্পন্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন : উপদেষ্টা
লেবাননে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৩১, আহত ১৪৯
খেলামেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে মায়ামির দুর্দান্ত জয়
সারাদেশ

নড়াইলে রাজমিস্ত্রি সোহেল খান হত্যার রহস্য উদঘাটন, আটক ১

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া গ্রামের রাজমিস্ত্রি সোহেল খান ওরফে সোয়েবুর (৪০) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।

এ ঘটনায় সবুজ শেখ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লোহাগড়া উপজেলার মাদরাসা-কালনা গ্রামের মৃত আহাদ শেখের ছেলে।

রোববার (১০ আগস্ট) রাত ৮টার দিকে লোহাগড়া থানার হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।

ওসি জানান, গত ৭ আগস্ট রাতে কিরাম খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান সোহেল খান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন শুক্রবার (৮ আগস্ট) দুপুরে মাইটকুমড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্তে প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযুক্ত সবুজ শেখকে শনাক্ত করে এবং রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সবুজ শেখ স্বীকার করেন, এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার সময় সোহেল তাকে দেখে ফেলেন এবং ঘটনাটি ফাঁস করে দেওয়ার হুমকি দেন। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে সবুজ শেখ সোহেলকে গলা চেপে হত্যা করেন।

পরে মরদেহ গুম করতে তার গলায় থাকা গামছা পেছিয়ে পাশের একটি পুকুরে ফেলে দেন এবং কচুরিপনার নিচে মরদেহটি লুকিয়ে রাখেন। তিনি সোহেলের মোবাইল ফোনটি নিয়ে যান, সিমটি ভেঙে ফেলে দেন বাড়ির পাশে এবং ফোনটি লুকিয়ে রাখেন নিজ ঘরের আলমারিতে। হত্যাকাণ্ডে ব্যবহৃত গামছাটি আগুন দিয়ে পুড়িয়ে মধুমতি নদীতে ফেলে দেন বলে জানিয়েছেন সবুজ।

এ ঘটনায় নিহত সোহেল খানের স্ত্রী রিক্তা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করেছে।

আসামি সবুজ শেখকে সোমবার (১১ আগস্ট) আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি শরিফুল ইসলাম।

৩৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন