সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমার অভিযোগ, জামায়াতকে দায়ী করলেন জোনায়েদ সাকি
গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
বিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
আন্তর্জাতিক

জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১১ আগস্ট, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার পর অস্ট্রেলিয়া এমন পদক্ষেপ নিতে যাচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রধানমন্ত্রী আলবানিজ জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) অস্ত্র ত্যাগ, সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্ব মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তার ভাষায়, “দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি শান্তির পথ এবং গাজায় চলমান সংঘাত, দুর্ভিক্ষ ও মানবিক সংকটের অবসানে এটি সবচেয়ে কার্যকর উপায়।”

এদিকে ইসরায়েল এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। দেশটির সরকার একে ‘সন্ত্রাসবাদের পুরস্কার’ বলে অভিহিত করেছে। যুক্তরাষ্ট্রও জানিয়েছে, তারা এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, “কার্যকর সরকার না থাকায় এই মুহূর্তে স্বীকৃতির প্রশ্নই ওঠে না।”

আলবানিজের মতে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিশ্চয়তা দিয়েছেন যে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রে হামাসের কোনো রাজনৈতিক ভূমিকা থাকবে না। তিনি আরও জানান, সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়াজুড়ে ফিলিস্তিনের পক্ষে জনমতও ক্রমেই জোরালো হচ্ছে। গত সপ্তাহে সিডনি হারবার ব্রিজে অনুষ্ঠিত এক বিশাল বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন, যা আদালতের অনুমতিসাপেক্ষে অনুষ্ঠিত হয়।

হামাস-নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান সংকটে এখন পর্যন্ত অনাহার ও অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৭ জনে। ২০২৩ সাল থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি অভিযানে ৬১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদিও জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক মর্যাদা রয়েছে, তাদের ভোটাধিকার নেই।

২৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন