সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলের মন্ত্রিসভা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫ ৪:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলি মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনাকে অনুমোদন দিয়েছে বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলের এই শহরটি দখলে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবের অনুমোদন দিয়েছে দেশের নিরাপত্তা মন্ত্রিসভা।

যদিও প্রধানমন্ত্রীর কার্যালয় এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে, এই পদক্ষেপটি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা বাড়ানোর অন্যতম কারণ হয়ে দাঁড়াবে, এমন ধারণা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথম এই খবর প্রকাশ করে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে উদ্ধৃতি দিয়ে সাংবাদিক বারাক রাভিদ লিখেছেন, “রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভা হামাসের বিরুদ্ধে জেতার জন্য নেতানিয়াহুর প্রস্তাব অনুমোদন করেছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি দখলের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং একই সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার ব্যবস্থা করা হবে।”

আরেকজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাঁর বরাত দিয়ে রাভিদ জানিয়েছেন, ইসরায়েলের লক্ষ্য হলো, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা সিটির সব সাধারণ ফিলিস্তিনি ব্যক্তিকে কেন্দ্রীয় শরণার্থীশিবির ও অন্যান্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া।

এ সপ্তাহের শুরুর দিকেই ইসরায়েলি মিডিয়া থেকে জানা যায় যে, নেতানিয়াহু শিগগিরই গাজা উপত্যকার সম্পূর্ণ দখলের পরিকল্পনা ঘোষণা করবেন। এক প্রতিবেদনে বলা হয়, “গাজা দখলের সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে।”

সাংবাদিক রাভিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, “গাজা সিটিতে থাকা হামাস যোদ্ধাদের ওপর অবরোধ আরোপ করা হবে, এবং একই সঙ্গে সেখানে স্থল অভিযান চালানো হবে।”

এদিকে, ওয়াশিংটন ডিসি থেকে আল–জাজিরার সংবাদদাতা শিহাব রাত্তানসি জানিয়েছেন, গাজা দখলের পরিকল্পনাগুলোর ইঙ্গিত বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প প্রায় সবুজ সংকেত দিয়েছেন, নেতানিয়াহুর পরিকল্পনাগুলোর জন্য। ট্রাম্প বলেছেন, বিষয়টি ইসরায়েলিরাই সিদ্ধান্ত নেবে।”

গতকাল বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, “ইসরায়েল পুরো গাজা নিয়ন্ত্রণে নেবে।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, গাজার শাসনভার তিনি গ্রহণ করতে চান না, বরং এটি একটি অবাঞ্ছিত তৃতীয় পক্ষের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা

৩১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন