সর্বশেষ

জাতীয়রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পেট্রোল : বিপিসি
‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
এই মুহূর্তে দ্রব্যমূল্যে বৃদ্ধির আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী
সারাদেশশ্রীপুরে কারারক্ষীর বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী পরিবার
রাজশাহী বিভাগের জেলাগুলোতেও পর্যায়ক্রমে শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল
সিলেটে পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহার, তবে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত
মুন্সীগঞ্জে ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
মোংলায় বিএনপি নেতার চাঁদাবাজীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
দলের নয়, জনগণের এমপি হিসেবে কাজ করবো: নূরুল ইসলাম বুলবুল
সিরাজগঞ্জে জামায়াত নেতার কারখানা সিলগালা, জরিমানা ৩ লাখ টাকা
মায়ের কবরেই শায়িত বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ সাখাওয়াত আলী খান
নোয়াখালীর মুছাপুর রেগুলেটর প্রকল্প এলাকা পরিদর্শনে দুই মন্ত্রী
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, দয়াল বাহিনীর সদস্য অস্ত্র-গুলিসহ আটক
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আসবে প্রায় ৪ কোটি পরিবার: রাজবাড়ীতে ড. তিতুমীর
মাদারীপুরে দাদা-নাতির বিরুদ্ধে কিশোরী অপহরণ ও ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি
জামালপুরে স্ত্রী হত্যার আসামী স্বামী ৪ দিনের রিমান্ডে
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই ভাটার কিলন গুঁড়িয়ে দেওয়াসহ ধ্বংস প্রায় ৪ লাখ কাঁচা ইট, জরিমানা ১ লাখ টাকা
সাভারে সেমাই কারখানা ও বেকারিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা
পাবনায় অবৈধ মিনি পেট্রোল পাম্প চালানোর অভিযোগে জরিমানা ও ডিজেল জব্দ
মুন্সীগঞ্জে মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্যে পরামর্শ সভা
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহত
নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
গোয়াইনঘাটে ইয়াবা সম্রাট সাহাব উদ্দিনের দাপট, শিশু কিশোররা ঝুঁকিতে
রাজশাহীতে অভিযান: অবৈধ ‘লাচ্ছা সেমাই’ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন, সচেতনতা মহড়া অনুষ্ঠিত
বিএন‌পি নারী বান্ধব সরকার : ভোলায় নুরুল ইসলাম নয়ন
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতাকে ছাত্রদলের নেতা বানিয়ে বহিষ্কারের অভিযোগ
বান্দরবানের লামায় পাইলট প্রকল্পে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন
দিনাজপুরে সাব-রেজিস্ট্রি অফিসে নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার, মুক্তিপণ ও নগদ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, ১৬ রাউন্ড গুলিসহ আটক ৩
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ১৭.১০ মেট্রিক টন পাট বীজ আটক
চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, আসছে আরও চারটি
গোপালগঞ্জে আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, গ্রেফতার ২
পটুয়াখালীর কলাপাড়ায় গৃহবধুকে খালে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ
আন্তর্জাতিকনেতানিয়াহুর নিহতের খবর : ইসরায়েলি গণমাধ্যমে দাবি 'গুজব'
মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
জাতীয়

নাইরোবিতে উইকিপিডিয়ার সম্মেলনে যাচ্ছেন ৫ বাংলাদেশি তরুণ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এ বছর উকিপিডিয়ানদের নিয়ে উইকিম্যানিয়া ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে কেনিয়ার রাজধানী নাইরোবিতে। আর সেখানে উইকিমিডিয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ও পূর্ণ স্কলারশীপে ৫ বাংলাদেশি উইকিপিডিয়ান যোগ দিয়েছেন!

প্রতি বছর বিশ্বজুড়ে নির্বাচিত উইকিমিডিয়ানদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করে উইকিমডিয়া ফাউন্ডেশন। বাংলাদেশী উইকপিডিয়ানদের মধ্যে অংশ নিয়েছেন বগুড়া থেকে মাসুম আল হাসান রকি, ময়মনসিংহ থেকে দোলন প্রভা, বরগুনা থেকে মুহাম্মদ ইয়াহিয়া, আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি মো. জিল্লুর রহমান ও চাঁদপুর থেকে দেলোয়ার হোসাইন।


সম্মেলনের সমস্ত খরচ বহন করছে উইকিমিডিয়া ফাউন্ডেশন। গত বছর অন্তত ১৪০ দেশের দুই হাজারের বেশি উইকিমিডিয়ান অংশ নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এবার সেই সংখ্যা আরও বাড়বে। সম্মেলনের কনফারেন্স টিম উইকিপিডিয়ার নতুন প্রযুক্তি, ফিচার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছে। অংশগ্রহণকারীরাও মতামত দিচ্ছেন সরাসরি।

এবারের সম্মেলনে বাংলাভাষী উইকিমিডিয়ানদের উদ্যোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে। তুলে ধরা হচ্ছে ‘বাংলা উইকিমৈত্রী’ ও ‘উইকি ভালোবাসে রমজান’ প্রকল্পের সাফল্য ও ভবিষ্যত পরিকল্পনা। এসব প্রকল্পে সম্মিলিতভাবে বাংলা উইকিপিডিয়াকে আরও তথ্যসমৃদ্ধ করা হয়েছে, তুলে ধরা হয়েছে রমজান মাসের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। ভবিষ্যতে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করে, এই উদ্যোগগুলোকে আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক করার পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া আঞ্চলিক সম্প্রদায়  উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক কার্যক্রমের তথ্যচিত্রও উপস্থাপনের কথা রয়েছে।

উইকিপিডিয়া আজ বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত বিশ্বকোষ ৩ শতাধিক ভাষায় সাড়ে ৬ কোটিরও বেশি নিবন্ধ। আর এই বিশাল ভাণ্ডার গড়ে তুলেছেন লাখো স্বেচ্ছাসেবী। বাংলাদেশের উইকিপিডিয়ানরাও দেশের সংস্কৃতি, ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরছেন বিশ্বদরবারে। এতে দেশের সম্মান যেমন বাড়ছে, তেমনি তরুণ প্রজন্মের আগ্রহও বাড়ছে।

এবার উইকিম্যানিয়া ২০২৫-এ বৈচিত্র্য, নারীর অংশগ্রহণ ও ভাষাভিত্তিক অবদানকে দেয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। উইকিমিডিয়া ফাউন্ডেশন শুরু করেছে “Knowledge is Human. Knowledge is Her” নামের ক্যাম্পেইন, যেখানে বিশ্বজুড়ে নারীর অবদান তুলে ধরা হচ্ছে। বিশেষভাবে গুরুত্ব পাচ্ছেন উন্নয়নশীল দেশের নারী উইকিপিডিয়ানরা। শুধু সম্পাদক নয়, ইভেন্ট, ওয়ার্কশপ বা ক্যাম্পেইনের মাধ্যমে অবদান রাখা সবাই এবার স্বীকৃতি পাচ্ছেন।

নাইরোবিতে উইকিম্যানিয়া ২০২৫-এর মূল প্রতিপাদ্য—বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন। এখানে বাংলাদেশের প্রতিনিধিরা দেশের ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও নারী বিষয়ক তথ্যের ঘাটতি পূরণে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করবেন।

আরেকটি তথ্য হলো উইকিপিডিয়া এখন শুধু তথ্যভাণ্ডার নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রধান তথ্যসূত্রও। তাই সবার সহযোগিতায় উইকিপিডিয়াকে আরও নির্ভরযোগ্য ও বৈচিত্র্যময় করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ বিষয়ে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি ও একুশে পদক প্রাপ্ত প্রযুক্তিবিদ শাবাব মুস্তাফা জানান,  উইকিম্যানিয়া হচ্ছে উইকিপিডিয়ান ও উইকিমিডিয়ানদের নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় একটি সম্মেলন। এতে বিশ্বের নানা প্রান্ত থেকে উইকিপিডিয়ানরা বিশ্বকোষে তাদের অবদান বিষয়ে নানা অভিজ্ঞতা ও  আইডিয়া বিনিময় করেন। প্রায় প্রতিবছরই এ সম্মেলনে বাংলাদেশ থেকে উইকিপিডিয়ানরা অংশ নিয়ে থাকেন। আমরা আশা করছি বাংলাদেশি উইকিপিডিয়ানরা সেখান থেকে হৃদ্য হয়ে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধিতে ভূমিকা রাখবেন।

৩৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন