সর্বশেষ

জাতীয়একক সংখ্যাগরিষ্ঠতার পেয়ে সরকার গঠনের পথে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ১৮১টি, জামায়াতে ইসলামী ৫৫টি, এনসিপি ২টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
সারাদেশ

তিস্তার পানি কমলেও দুর্ভোগে আছে নিম্নাঞ্চলের মানুষ

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট প্রতিনিধি

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কয়েকদিনের টানা উজান থেকে নেমে আসা ঢলে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর অবশেষে তিস্তার পানি কমতে শুরু করেছে।

সোমবার (৪ আগস্ট) সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানি রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার, যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে।

এর আগের দিন, রোববার সকাল ৬টায় এই পয়েন্টে পানি ছিল বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, ব্যারাজের সব জলকপাট খুলে রাখা হয়েছে যেন নদীর প্রবাহ স্বাভাবিক রাখা যায়।

ভারতের উজানে ভারী বৃষ্টিপাতের কারণে হঠাৎ পানি বাড়ায় লালমনিরহাটের তীরবর্তী চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আমন ধানের খেত, সবজির মাঠ, ও পুকুর। সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় এলাকাবাসী এখন নৌকা ও ভেলা ব্যবহার করে চলাচল করছে।

বন্যা সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টায় কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার নিচে এবং ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে ১৩২ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।

প্লাবিত হয়েছে জেলার পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বহু নতুন এলাকা। এর মধ্যে উল্লেখযোগ্য এলাকা হলো:

পাটগ্রাম: দহগ্রাম, গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারি, সিন্দুর্না, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী
কালীগঞ্জ: ভোটমারী, শৈইলমারী, নোহালী
আদিতমারী: মহিষখোচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া, পলাশী
সদর উপজেলা: ফলিমারী, খুনিয়াগাছ, কুলাঘাট, মোগলহাট, রাজপুর, বড়বাড়ী, গোকুন্ডা
জনদুর্ভোগ চরমে
গোবর্ধন এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম সেলিম জানান, “গতকাল দিনভর পানি বাড়তে বাড়তে রাতে বাড়িঘরে ঢুকে পড়ে। গরু-ছাগল নিয়ে বিপাকে পড়েছি। কোনো জনপ্রতিনিধি বা সরকারি লোক খোঁজও নেয়নি।”

খুনিয়াগাছ ইউনিয়নের নুর আলম জানান, “সারারাত পানি ঢুকেছে। রান্নাবান্না বন্ধ। স্কুল বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক নেতারা শুধু নামের লিস্ট নিচ্ছে, কিন্তু এখনো কোনো ত্রাণ পাইনি।”

সতর্কতা এখনো বহাল
পাউবো লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী শুণীল কুমার বলেন, “রোববার পর্যন্ত তিস্তার পানি বিপৎসীমার ওপরে ছিল। এখন কিছুটা কমলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। নিম্নাঞ্চলে সতর্কতা জারি রয়েছে এবং আগামী দুই থেকে তিন দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।”

তিনি আরও জানান, পানি বাড়বে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

৩০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন