সর্বশেষ

দুর্ভোগ

টানা বর্ষণে কুড়িগ্রামের কৃষক ও দিনমজুরদের দুর্ভোগ

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৮৮.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি বছরের মধ্যে এটি সর্বোচ্চ বৃষ্টিপাত, যা জনজীবন ও কৃষিক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলেছে। জেলা শহরের বেশিরভাগ সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, ফলে সাধারণ মানুষ ও অফিসকর্মীরা বিপাকে পড়েছেন।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
দৌলতপুরে কনকনে শীত, দুর্ভোগে শ্রমজীবী মানুষ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় টানা এক সপ্তাহ ধরে সূর্যের দেখা না মেলায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ক্রমশ কমতে থাকা তাপমাত্রায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর, কৃষিশ্রমিক, ভ্যান ও অটোরিকশাচালকসহ খেটে খাওয়া মানুষদের। পাশাপাশি শীতের প্রভাব পড়েছে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যেও।

কুয়াশা কিছুটা কাটলেও কলাপাড়ায় শীতের দাপট, দুর্ভোগে শ্রমজীবী মানুষ

পটুয়াখালীর কলাপাড়ায় ঘন কুয়াশার প্রভাব সামান্য কমলেও আকাশ এখনো মেঘাচ্ছন্ন রয়েছে। বেলা গড়ালেও সূর্যের দেখা মেলেনি।

কুড়িগ্রামে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, সবচেয়ে বেশি দুর্ভোগে চরাঞ্চলের মানুষ

কুড়িগ্রামে কয়েকদিন ধরে তীব্র শীত ও শীতল বাতাসের কারণে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। সূর্যের দেখা না মেলায় সকাল থেকে রাত পর্যন্ত হাড়কাঁপানো ঠান্ডায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

সিরাজগঞ্জে তীব্র শীতে দুর্ভোগ চরমে, সূর্যের দেখা নেই

উত্তরের জেলা সিরাজগঞ্জে ঘন কুয়াশা ও টানা শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। কয়েক দিন ধরে চলমান শীতে প্রতিদিনই তাপমাত্রা কমছে, সেই সঙ্গে ঘন কুয়াশায় দিনভর সূর্যের দেখা মিলছে না।

উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের আভাস, তাপমাত্রা নেমে বাড়ছে দুর্ভোগ

চলতি ডিসেম্বরের শুরুতেই দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়।