সর্বশেষ

জাতীয়নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী মঙ্গলবার, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশের তফসিলি ব্যাংকগুলো বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়েছে।

১৭ জুলাই, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ঘোষিত ছুটির দিনে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ২ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটির দিন ঘোষণা করে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাহকদের আগেভাগে প্রয়োজনীয় আর্থিক লেনদেন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

এদিনের গুরুত্ব প্রসঙ্গে বলা যায়, ৫ আগস্ট ২০২৪ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা দমন-পীড়ন, নির্বাচনী কারচুপি, লুটপাট এবং স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশের জনগণ নতুন এক গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা করে। আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারায় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন।

জনগণের আন্দোলনের মাধ্যমে পাওয়া এই বিজয়কে স্মরণ করতেই ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যাংকে ছুটি ঘোষণা করা হয়েছে।

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন