সর্বশেষ

জাতীয়বাংলাদেশের নিন্দা: ‘খামেনি হত্যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন’
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বাংলাদেশি নিহত ও আহত, জাহাজ আটকা
সংসদে রাষ্ট্রপতির ভাষণ স্থগিত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
৪ আসনে ব্যালট ও ফলাফল শিট হেফাজতের নির্দেশ হাইকোর্টের
খাল দখলদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: পানি সম্পদ মন্ত্রী
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু কাল
ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন জুলফিকার, সুজাউদ্দৌলা ও জাহিদুল
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান
সারাদেশকলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ গাঁজা সেবনকারী দণ্ডিত
রংপুরে চাকরির নামে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে গৃহবধূর মৃত্যু
ইরানে হামলার প্রতিবাদে মাগুরায় যুব সংগঠনের বিক্ষোভ
রাজশাহীতে পদ্মার পাড়ে তরুণ-তরুণী জিম্মি: টাকা দাবি, মোবাইল ছিনতাই
বরগুনায় নিরপরাধ গৃহবধূর কারাবাস, পুলিশের ওপর আদালতের অসন্তোষ
রূপগঞ্জে চেইন চুরির অভিযোগে ৩ নারী আটক, গণপিটুনি ও চুল কর্তন
শেরপুর-৩ আসনে মাসুদুর রহমানের মনোনয়নপত্র দাখিল, ৯ এপ্রিল নির্বাচন
মোংলা শহরে ড্রেনের উপর ভবনের পিলার, চলাচলে বাধা-আতঙ্ক
গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার
মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ রোভার স্কাউটের উদ্যোগে ইফতার মাহফিল
সিরাজগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১০
কলাপাড়ায় লোনা পানি ঢুকে কৃষকের ফসল ও প্রাণি বিপর্যস্ত
শ্যামনগরে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের ওপর হামলা
নারায়ণগঞ্জে হত্যা মামলায় ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর
লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজে ঢাকার দিকে ৫ কিলোমিটার যানজট
পুঠিয়ায় ৮ ডাকাতকে গণপিটুনি, একজন নিহত
ভোলাহাটে ইয়াবাসহ নারী আটক, মামলা দায়ের
পরকীয়ার অভিযোগে ২ জন আটক: শালিসে নারীকে বর্বরোচিত জুতাপেটা
আলভীর স্ত্রী ইকরার দাফন ময়মনসিংহে সম্পন্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: লারিজানি
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন : উপদেষ্টা
লেবাননে ইসরায়েলি বিমান হামলা: নিহত ৩১, আহত ১৪৯
খেলামেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে মায়ামির দুর্দান্ত জয়
সারাদেশ

লোহাগড়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

রবিবার, ৩ আগস্ট, ২০২৫ ৫:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ কনস্টেবল এবং চাকরিচ্যুত সেনা ও নৌবাহিনীর সদস্যসহ আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ আগস্ট) গভীর রাতে উপজেলার আলা উদ্দীন মুন্সির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৭টি মোটরসাইকেল, পুলিশের পোশাকের অংশ (কোটি), খোলা নাম্বার প্লেট, রড, হাতুড়ি, দা, পেপার কাটার ও একটি হাতকড়াসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:
ইজাজ আহম্মেদ (৩৩) — সাতক্ষীরা সদরের কটিয়া ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্য, পিতা আব্দুল মালেক (ঝিনাইদহ, কালীগঞ্জ)।
অমিত কাজী (২৮) — নড়াইল লোহাগড়ার চাকরিচ্যুত নৌ সদস্য, পিতা কাজী দিদারুল আলম।
হাফিজুর রহমান (৩৩) — যশোর ঝিকরগাছার চাকরিচ্যুত সেনা সদস্য, পিতা মোসলেম আলী।
তনু মোল্যা (৩৩) — লোহাগড়ার আসাদ মোল্যার পুত্র।
শামীম রেজা (২৩) — যশোর ঝিকরগাছার শহিদুল ইসলামের ছেলে।
শাওন রহমান (২৮) — একই উপজেলার জিয়াউর রহমানের ছেলে।
আল আমিন (৩২) — গোপালগঞ্জ কাশিয়ানির ফিরোজ হোসেনের ছেলে।
মোখলেস শেখ (৪০) — একই উপজেলার কালা মিয়া শেখের পুত্র।
মাসুদ রানা (৩০) — ঝিনাইদহ কালীগঞ্জের ওলিয়ার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে লোহাগড়া থানার টহল পুলিশ ওই এলাকায় একদল ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। জিজ্ঞাসাবাদে তাদের আচরণ ও কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেলে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে পুলিশের ডাটাবেস পর্যালোচনায় ধৃতদের মধ্যে অমিত কাজী, শামীম রেজা, আল আমিন ও মোখলেস শেখের বিরুদ্ধে একাধিক ডাকাতি, অস্ত্র, মাদক ও দস্যুতার মামলা থাকার তথ্য পাওয়া যায়। মোখলেস ও আল আমিনের বিরুদ্ধে পূর্ব থেকে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান,

“ডাকাতির পরিকল্পনার সময় তথ্য-প্রমাণসহ তাদের হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

২২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন