সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

সংবিধান সংশোধনে সংসদ ছাড়া বিকল্প নেই: আমীর খসরু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৯:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংবিধান সংশোধন করতে হলে তা সংসদের মাধ্যমেই করতে হবে, কোনো বিকল্প পথ নেই—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, “গণতান্ত্রিক পদ্ধতিতে পরিবর্তন আনতে হলে সব রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে।”

শনিবার রাজধানীর নীলক্ষেতে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, “সংবিধানের যেকোনো পরিবর্তন হতে পারে, তবে তা হতে হবে সংসদীয় প্রক্রিয়ায়। যারা নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়, তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রে বিশ্বাস করে না।”

তিনি রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “শুধু কাঠামোগত সংস্কার দিয়ে হবে না। রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। অন্যের মতামতের প্রতি সম্মান এবং সহনশীলতা না থাকলে, ঐক্য গঠন সম্ভব নয়।”

জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, “জাতীয় স্বার্থে ঐক্য গড়ে তুলতেই হবে। মতপার্থক্য থাকতেই পারে, তবে তা জনগণের সামনে উপস্থাপন করতে হবে। দেশের মালিক জনগণ—তাই সিদ্ধান্তও তাদেরই নিতে হবে।”

৫ আগস্টের পর বিএনপি নেতৃত্বাধীন জোটে ভাঙনের গুঞ্জন প্রসঙ্গে আমীর খসরু বলেন, “আমি কোনো অনৈক্য দেখছি না। প্রতিটি দলের নিজস্ব দর্শন ও চিন্তা থাকতেই পারে। যেখানে একমত হব, সেখানে ঐক্য থাকবে। ভিন্নমতের জায়গাগুলোও গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই মোকাবিলা করতে হবে।”

২৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন