সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশমানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত থেকে বিদায়

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৮:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েল তাদের বেশিরভাগ কূটনৈতিক কর্মীকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল (NSC) আমিরাতে ইসরায়েলি নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করায় এমন পদক্ষেপ নেওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চলমান উত্তেজনার মধ্যে আমিরাতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়োসি আব্রাহাম শেলিকেও ফিরিয়ে নেওয়া হয়েছে। আবুধাবির একটি বারে 'অশোভন আচরণের' অভিযোগে আমিরাত তাঁকে আর গ্রহণ করতে আগ্রহী নয় বলে জানায়। রাষ্ট্রদূতের বিরুদ্ধে একাধিক বিতর্কিত ঘটনার অভিযোগও রয়েছে।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সতর্ক করে জানিয়েছে, ইহুদি ও ইসরায়েলি নাগরিকদের ওপর হামলার ঝুঁকি রয়েছে, বিশেষ করে শাব্বাত ও ধর্মীয় ছুটির সময়ে। ইরানে ইসরায়েলের সাম্প্রতিক ১২ দিনের হামলা এবং গাজায় চলমান অভিযানের জেরে এ আশঙ্কা আরও বেড়েছে বলে জানায় সংস্থাটি।

বিশ্লেষকরা বলছেন, এই সতর্কতা এবং কূটনীতিকদের প্রত্যাহার দুই দেশের সম্পর্কে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। যদিও ২০২০ সালে আমিরাত ও ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে এবং পরবর্তীতে মুক্ত বাণিজ্য চুক্তিসহ নানা সহযোগিতা বৃদ্ধি পায়, সাম্প্রতিক ঘটনাগুলো সেই সম্পর্কের ওপর চাপ ফেলছে।

এদিকে, চলতি বছরের মার্চে আমিরাতে এক ইসরায়েলি-মলদোভান রাবিকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাও আলোচনায় এসেছে, যা ইসরায়েলিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ইসরায়েলি কর্মকর্তারা এতদিন ধরে আরব আমিরাতকে ইসরায়েলিদের জন্য 'সবচেয়ে নিরাপদ' দেশগুলোর একটি বলে উল্লেখ করে আসলেও, বর্তমান পরিস্থিতি সে মূল্যায়নে পরিবর্তন আনছে।

৪২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন