সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশবিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
আন্তর্জাতিক

মন্টানায় বারে বন্দুক হামলায় ৪ জন নিহত, সন্দেহভাজন পলাতক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২ আগস্ট, ২০২৫ ৪:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের অ্যানাকোন্ডা শহরের একটি বারে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন।

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ‘দ্য আউল বার’-এ এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রাজ্যটির অপরাধ তদন্ত বিভাগ।

পুলিশ জানায়, হামলার পর থেকে সন্দেহভাজন ব্যক্তি মাইকেল পল ব্রাউন পলাতক রয়েছেন। ৪৫ বছর বয়সী ব্রাউনকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাকে দেখা গেলে কাছে না গিয়ে দ্রুত ৯১১ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

গ্রেনাইট কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্যমতে, ব্রাউনের পরনে টাই-ডাই শার্ট, নীল জিন্স এবং একটি কমলা ব্যান্ডানা রয়েছে। সন্দেহভাজনের অ্যানাকোন্ডার বাসায় সোয়াট টিম তল্লাশি চালালেও তাকে আটক করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (ATF) এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থা (FBI) ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্তে সহায়তা করছে। এদিকে, মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট বলেছেন, তিনি ঘটনাটির তদন্ত প্রক্রিয়ার ওপর নিবিড় নজর রাখছেন।

অ্যানাকোন্ডার জনগণকে নিরাপত্তার স্বার্থে নিজ নিজ বাড়িতে তালা দিয়ে অবস্থান করতে পরামর্শ দেওয়া হয়েছে। শহরটি মন্টানার বোজম্যান থেকে প্রায় ১৭৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং একসময় তামা গলানোর জন্য পরিচিত ছিল।

হামলায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। হামলাটি যেখানে ঘটে, সেই আউল বারটি ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি শহরের ঐতিহাসিক গুজটাউন এলাকায় অবস্থিত।

অলাভজনক সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ জানায়, এই হামলার মাধ্যমে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মোট ২৫৬টি 'ম্যাস শুটিং' ঘটেছে। সংস্থাটি চারজন বা ততোধিক ব্যক্তি নিহত বা আহত হলে তাকে ‘ম্যাস শুটিং’ হিসেবে গণ্য করে।

৭৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন