সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

রুশ হামলায় ইসরায়েলি দূতাবাস কর্মকর্তার বাড়ি ধ্বংস, মৃত্যু ৩১

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১ আগস্ট, ২০২৫ ১২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি দূতাবাসের এক কর্মকর্তার বাড়ি বিধ্বস্ত হয়েছে।

ঘটনায় তিনি আহত না হলেও বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

শুক্রবার (১ আগস্ট) ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। দ্য টাইমস অব ইসরায়েল ও স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্টারন্যাশনাল এ খবর প্রকাশ করেছে।

রাশিয়ার এই হামলায় কিয়েভজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের বেশ কয়েকটি অঞ্চলে লক্ষ্য করে চালানো হয় ড্রোন ও মিসাইল হামলা। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং ১৫৯ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান টাইমুর তাকাচেঙ্কো।

দূতাবাস কর্মকর্তার বাড়ি ক্ষতিগ্রস্ত, ইসরায়েলের তীব্র নিন্দা
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “আমি কিয়েভে আবাসিক এলাকায় রাশিয়ার হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই হামলায় আমাদের দূতাবাস কর্মকর্তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাগ্যক্রমে তিনি নিরাপদে রয়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা ইউক্রেনের জন্য নিরাপত্তা ও স্থায়ী শান্তির আহ্বান জানাই। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে রাশিয়ার এই হামলা মানবতাবিরোধী।”

জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের দুই সপ্তাহ পর এমন বার্তা
রাশিয়ার এই হামলার ঘটনার দুই সপ্তাহ আগে কিয়েভ সফরে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন গিডিয়ন সা’আর। সেই বৈঠকে ইসরায়েল ও ইউক্রেন ইরানের হুমকি মোকাবিলায় কৌশলগত সংলাপ শুরুর ঘোষণা দেয়।

তবে ইসরায়েলি কর্মকর্তার বাড়িতে সরাসরি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, নাকি পার্শ্ববর্তী লক্ষ্যবস্তুতে হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে—তা নিশ্চিত করেননি সা’আর।

ভয়াবহ মানবিক বিপর্যয় কিয়েভজুড়ে
কিয়েভ ইন্টারন্যাশনাল জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ধ্বংসস্তূপের নিচ থেকে এখনো লাশ ও আহতদের উদ্ধার করা হচ্ছে।

কিয়েভের স্বিয়াতোশিনস্কি জেলায় উদ্ধারকাজ সবচেয়ে বেশি সময় ধরে চলছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো আরও মানুষ আটকে থাকতে পারে।

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন