সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

গাজার তিনটি এলাকায় ‘কৌশলগত যুদ্ধ বিরতি’ ঘোষণা ইসরায়েলের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৭ জুলাই, ২০২৫ ৮:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা উপত্যকার মানবিক পরিস্থিতির অবনতির মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী রোববার থেকে গাজার তিনটি নির্দিষ্ট এলাকায় সামরিক অভিযান প্রতিদিন কিছু সময়ের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘কৌশলগত বিরতি’ কার্যকর থাকবে, এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এটি প্রতিদিন চালু থাকবে। বিরতির আওতায় থাকবে মুওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা শহরের কিছু অংশ।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে খাদ্য, ওষুধসহ জরুরি ত্রাণ সহায়তা সরবরাহ সহজ করা এবং নিরাপদ রুট নিশ্চিত করা।

তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব এলাকাতেই ইসরায়েলি হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাই ‘সেনারা সরাসরি উপস্থিত না থাকলেও’ নিরাপত্তা ঝুঁকি পুরোপুরি কাটেনি বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

এই ঘোষণার একদিন আগে, শনিবার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫০ জন নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সংস্থা। নিহতদের অনেকেই ত্রাণের জন্য অপেক্ষমাণ ছিলেন বলে দাবি করা হয়েছে।

এদিকে, একই দিনে গাজার উদ্দেশে ত্রাণবাহী একটি নৌকা পাঠানোর সময় ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অ্যাকটিভিস্টদের সেই নৌযান জব্দ করে ইসরায়েলি সেনারা।

গত মার্চে যুদ্ধবিরতি আলোচনার ভেঙে পড়ার পর থেকে গাজায় কড়াকড়ি অবরোধ জারি করে ইসরায়েল। পরে মে মাসের শেষ দিকে সীমিত আকারে ত্রাণ প্রবেশের অনুমতি দেয়। সম্প্রতি ইসরায়েল সাতটি ত্রাণ প্যাকেজ পাঠানোর কথা জানায়। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যও ত্রাণ সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে, গাজায় মানবিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে এবং শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনক হারে বাড়ছে।

২৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন