সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
পশ্চিমবঙ্গ

বিশ্বাস না করে সীমান্তে ফেলে দেয়া হলো বীরভূমের দম্পতিকে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক দম্পতি বাংলাদেশে পুশইনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

দানিশ শেখ ও সোনালি খাতুন নামের ওই দম্পতির দাবি, তারা ভারতীয় নাগরিক এবং এ সংক্রান্ত যথাযথ প্রমাণ দিলেও দিল্লি পুলিশ তা আমলে নেয়নি। পরবর্তীতে কোনো তদন্ত বা শুনানি ছাড়াই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়।

টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, দিল্লিতে কাজ করতে গিয়ে গত ১৮ জুন দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হন দানিশ, সোনালি এবং সুইটি বিবি নামের আরও এক নারী, তার দুই শিশুপুত্রসহ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয় এবং তাদের শারীরিক নির্যাতনের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

পরবর্তীতে, ২৬ জুন তাদের বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। পুশইনের শিকার এই পরিবার বর্তমানে বাংলাদেশের একটি সীমান্ত এলাকায় মানবেতর জীবনযাপন করছেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় সোনালি খাতুন এবং সুইটি বিবিকে কাঁদতে দেখা যায়। তারা জানাচ্ছেন, তাদের কাছে আধার কার্ডসহ ভারতীয় নাগরিকত্বের সকল প্রমাণ থাকলেও পুলিশ তা অস্বীকার করে। ভিডিওতে তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি করুণ আকুতি জানান—“দিদি, আমরা বাংলাদেশি নই। আমরা বীরভূমের মানুষ। আমাদের ফিরিয়ে নিন।”

ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে দুটি হেবিয়াস কর্পাস আবেদন দাখিল করা হয়েছে দানিশ শেখ ও সুইটি বিবির পরিবারের পক্ষ থেকে।

এই ঘটনায় ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ভুক্তভোগীদের নিরাপদে ভারতে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

৪২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
পশ্চিমবঙ্গ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন