সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশকিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
রাজনীতি

'ডিফিকাল্টি'র মধ্য দিয়ে যাচ্ছে এনসিপি, দেশবাসীর কাছে দোয়া চাইলেন নাহিদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ জুলাই, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে চট্টগ্রামে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার সকাল সাড়ে ১০টায় নগরের নিউমার্কেটের মোটেল সৈকতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শহীদ পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নাহিদ ইসলাম বলেন, “আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি। গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় আমাদের বাধার মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে আপনাদের দোয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “আমি যখন সরকারে ছিলাম বা আমাদের পক্ষ থেকে যারা দায়িত্বে ছিলেন, তাঁরা শহীদ পরিবারদের জন্য কাজ করার চেষ্টা করেছিলেন। কিন্তু প্রশাসনের ভেতরে এখনো স্বৈরাচারীদের দোসররা থাকায় সেই উদ্যোগগুলো অনেক সময় বাস্তবায়ন হয়নি বা দেরিতে হয়েছে।”

শহীদদের আত্মত্যাগ দল-মতের ঊর্ধ্বে উল্লেখ করে তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক দল হিসেবে নয়, একটি পরিবারের সদস্য হিসেবে আপনাদের কাছে এসেছি। শহীদদের কোনো দল ছিল না—তাঁরা ছিলেন দেশের জন্য নিবেদিত প্রাণ।”

সাক্ষাৎকালে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে এনসিপি কক্সবাজার থেকে পদযাত্রা শুরু করে। চকরিয়ায় একটি পথসভা আয়োজনের কথা থাকলেও সেখানে মঞ্চ ভাঙচুরের কারণে তা বাতিল করা হয়। পরে বান্দরবানে সংক্ষিপ্ত কর্মসূচি শেষে শনিবার রাতেই নেতারা চট্টগ্রামে পৌঁছান। আজকের সাক্ষাৎ শেষে তাঁরা রাঙামাটির উদ্দেশে যাত্রা করেন। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে পুনরায় কর্মসূচি পালন করার কথা রয়েছে।

৩৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন