সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
রাজনীতি

শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে’ নাসীরুদ্দীন পাটওয়ারীর চাঞ্চল্যকর মন্তব্য

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ গোপালগঞ্জে এক সমাবেশে বলেন, “শেখ পালিয়েছিল পাকিস্তানে, শেখের বেটি পালিয়েছে ভারতে।

এই শেখের বেটি বাংলাদেশকে ধ্বংস করার জন্য গোপালগঞ্জের নাম ব্যবহার করেছে।” তিনি আরও বলেন, “শেখের বেটির পাশের বাড়ির জীবনমানের কোনো উন্নতি হয়নি। তারা শুধু নামের জন্য ব্যবহার হয়েছে, কিন্তু গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে। এই বৈষম্যের শিকার হয়েছেন শেখের বেটি হাসিনার দ্বারা।”

সোমবার দুপুরে পৌরপার্কে আয়োজিত এই সমাবেশে তিনি আরও বলেন, “আমরা শেখের বেটিকে ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন গোপালগঞ্জবাসীর আর ভয় নেই। শেখ পরিবার দ্বারা যারা নির্যাতিত-নিপীড়িত হয়েছেন, তাদের এখন ভয় নেই। আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য পদযাত্রা করছি। রাজনৈতিক দল গঠন করেছি। পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে ভালোবাসার বাংলাদেশ গড়তে চাই। আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাচ্ছি।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে গোপালগঞ্জ ও বগুড়া জেলার অবদান যেমন রয়েছে, তেমনি বৈষম্যও রয়েছে। আমরা ব্যক্তিস্বার্থের রাজনীতি করতে চাই না। বগুড়া, ফেনী, গোপালগঞ্জের রাজনীতিও করতে চাই না। শুধু দেশের জন্য রাজনীতি করতে চাই। এজন্য আমি আহ্বান জানাচ্ছি, বগুড়া ও গোপালগঞ্জের মানুষ এনসিপির ছায়াতলে আসুন।”

এদিকে সমাবেশ শুরুর কিছুক্ষণ আগে সেখানে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এ ব্যাপারে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “আমাদের ওপর হামলা হয়েছে। পুলিশ নির্ভীকভাবে দাঁড়িয়েছে, তবে এই নাটক আমরা হাসিনা আমলেও দেখেছি। ভবিষ্যতে আমরা এ ধরনের ঘটনা দেখতে চাই না।”

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা, যেমন—নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলাম, ডা. তাসনিম জারা প্রমুখ। ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের মধ্যে দিয়ে স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান।

অপরদিকে, সমাবেশের কিছু সময় আগে পৌরপার্কে আয়োজিত এ সভায় হামলার ঘটনা ঘটে। দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরের পাশাপাশি নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আতঙ্ক সৃষ্টি হয়। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন