সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ৪:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বৃষ্টি কিছুটা কমায় তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশের জনজীবন। গতকাল রোববার অন্তত ২০টি জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে।

এর সঙ্গে বাতাসে আর্দ্রতার মাত্রা ছিল তুলনামূলক বেশি, ফলে দেশজুড়ে ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। তবে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর—আজ সোমবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। চলতি সপ্তাহজুড়েই থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, প্রতিদিন ৫১টি স্টেশনের পর্যবেক্ষণ করা হয়। গত শনিবার এসব স্টেশনের মধ্যে ২৮টিতে কোনো বৃষ্টি হয়নি। ফলে সারা দেশেই তাপমাত্রা ও গরম বেড়ে যায়।

তবে মাসের শুরু থেকেই সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছিল। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হয়। বিশেষ করে ৮ জুলাই ফেনীতে ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ছিল চলতি বছরের ওই অঞ্চলের সর্বোচ্চ। এতে ফেনীতে বন্যা সৃষ্টি হয় এবং নোয়াখালীর বেশ কিছু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। টানা কয়েক দিনের বৃষ্টির পর গত বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসে, যার ফলে তাপমাত্রা আবার বাড়তে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গতকাল রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের প্রায় সব জেলাতেই এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে—৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি বলেন, "আজ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। এর ফলে তাপপ্রবাহও কমে আসবে বলে আশা করা যায়।"

আবহাওয়াবিদেরা বলছেন, বর্ষাকালের স্বাভাবিক বৈশিষ্ট্য অনুযায়ী বাতাসে আর্দ্রতার পরিমাণ এখন অনেক বেশি। কিন্তু বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হওয়ায় ভ্যাপসা গরম বিরাজ করছে।

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন