সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

সোহাগ হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি সভ্য সমাজে এমন নৃশংসতা কখনোই কাম্য নয়। ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতেও একজন ধরা পড়েছে। এর আগে র‍্যাব অস্ত্রসহ দুজনকে এবং মেট্রোপলিটন পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশের (ডিবি) টিমও অভিযান পরিচালনা করছে।”

তিনি বলেন, “আমরা এখন খুব অসহিষ্ণু হয়ে পড়েছি। এই সহিংসতা রোধে আমাদের মানসিকতা বদলাতে হবে। সমাজের নীতি-নির্ধারক, শিক্ষক, অভিভাবক, চিকিৎসকসহ সবাইকে এ বিষয়ে দায়িত্ব নিতে হবে।”

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর না হওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “যদি তারা কঠোর না হতো, তাহলে পাঁচজনকে গ্রেপ্তার করা সম্ভব হতো না। গতকাল কাঠমান্ডু থেকে ফেরার সময় ফ্লাইটে যে মহিলা হুমকি দিয়েছিল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। এমনকি যিনি তাকে পরামর্শ দিয়েছিলেন, তাকেও আইনের আওতায় আনা হয়েছে। চাঁদপুরের ঘটনার ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “কেউ যেন আইন নিজের হাতে না তোলে—এটা আমরা বারবার বলছি। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। তারা যথাযথ ব্যবস্থা নেবে। আইন-শৃঙ্খলা বাহিনী কখনোই নির্লিপ্ত থাকে না, কখনো হয়তো সময়সাপেক্ষ হতে পারে, তবে আমরা দ্রুততম সময়ে অ্যাকশনে যাই।”

৩৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন