সর্বশেষ

জাতীয়তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস, চারা রোপণ ও মোনাজাতে অংশগ্রহণ
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ডা. শফিকুর রহমান ও নাহিদ
কিছুদিনের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তনের ঘোষণা নৌ পরিবহণ মন্ত্রীর
শহীদ মিনারে মানুষের ঢল, শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
সারাদেশসারাদেশে গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
বাংলা ভাষাকে ধারন করলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না: মন্ত্রী
দিনাজপুরে ডা. জাহিদ হোসেনের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়
দৌলতপুরে মাদক, অস্ত্র ও চাঁদাবাজি প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি
সুন্দরবনে অভিযান: অস্ত্রসহ ডাকাত বাহিনীর সহযোগী আটক
পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান ও আব্দুল কাদির বইমেলার উদ্বোধন
ময়মনসিংহের ভালুকায় জমি সংক্রান্ত সংঘর্ষে আহত অন্তত ১০
রংপুরে নকল ঘি কারখানায় অভিযান, ভেজাল পণ্য জব্দ
সাতক্ষীরায় নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ ২২ জেলে আটক
শেরপুরে চুরির সন্দেহে যুবককে ঝুলিয়ে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল
জুয়া ছাড়তে ‘দুধ দিয়ে গোসল’, কোটালীপাড়ায় যুবকের ব্যতিক্রমী ঘোষণা
ভেদরগঞ্জে ৪শ' দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
বেতাগী পৌরসভার উন্নয়নকাজ পরিদর্শনে অতিরিক্ত সচিব নাজমুল হুদা শামিম
জামালপুর-শেরপুর ব্রিজে বাবা-ছেলের মৃত্যু: পুলিশের গাফিলতির অভিযোগ
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, ট্রাকচালক পলাতক
বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এবারও হয়নি মাতৃভাষা দিবসের মিলনমেলা
জনগণের আশা সামনে রেখে মানবিক বাংলাদেশ গড়তে হবে : সিরাজগঞ্জে এমপি
পঞ্চগড়ে ঐক্যবদ্ধ গণতন্ত্রকে নস্যাৎ করা যাবে না : পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী
কুমিল্লায় রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুরু
নারায়ণগঞ্জে প্রকাশ্য ডাকাতি: এমপি'র নির্দেশে দুইজন আটক
পটুয়াখালীতে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা ও জমি দখলের অভিযোগ
গাইবান্ধায় ফলের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষের নাগালের বাইরে
মৌলভীবাজারে রাতের সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
কুমারখালীতে দুই শতাধিক দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
নওগাঁয় সুবিধাবঞ্চিত ৬শ' পরিবারের মধ্যে রোজার খাদ্যসামগ্রী বিতরণ
শ্যামপুরে একুশের প্রভাতে আ. লীগের দলীয় পতাকা উত্তোলন
গোপালগঞ্জে বাসের চাপায় বৃদ্ধা নিহত, মহাসড়ক এক ঘণ্টা অবরুদ্ধ
সাতক্ষীরায় বসন্তে খুশির বার্তা: আমের বাম্পার ফলনের আশা
আন্তর্জাতিকজাতিসংঘের পাল্টা ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ কি নতুন বিশ্বব্যবস্থার ইঙ্গিত
খেলাএশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল
তিন মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ
সারাদেশ

নড়াইলের আলোচিত ডাকাতির মূলহোতা তুষার শেখ ও তার স্ত্রী আটক

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৫:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় সংঘটিত দুটি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান তুষার শেখ ওরফে গোল্ড হৃদয়কে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম ওরফে জান্নাতকেও।

রোববার (৬ জুলাই) রাত ৮টার দিকে লোহাগড়া থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ ও লোহাগড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ভোরে ঢাকার আজমপুর এলাকা থেকে তুষার শেখকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে লোহাগড়ার নোয়াগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে স্বর্ণালংকারসহ তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়।

তুষার শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ওয়াদুদ শেখের ছেলে এবং রোকেয়া বেগম খাগড়াছড়ির ইসলামপুর এলাকার বাসিন্দা নূর মাঝির মেয়ে।

ওসি শরিফুল ইসলাম জানান, চলতি বছরের ২৬ জানুয়ারি রাতে লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামে প্রবাসী বাবলু শেখের বাড়িতে অস্ত্রধারী ডাকাতদল হানা দেয়। তারা প্রবাসীর স্ত্রী শেফালী বেগমকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নেয়। এর চারদিন পর, একই উপজেলার নোয়াগ্রামে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল হাসান বিশ্বাসের বাড়িতে ফের ডাকাতির ঘটনা ঘটে। নতুন বিয়ের পর মেয়ের জামাইসহ পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতদল আরও একটি বড় অঙ্কের লুট করে।

দুটি মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ডাকাত দলের প্রধান তুষার শেখের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তুষার শেখ ডাকাতির পরিকল্পনা ও ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

তুষার শেখ জানান, আদালতে হাজিরা দিতে গিয়ে তার পরিচয় হয় এক নারী, আসমা বেগমের সঙ্গে। তিনি ‘ভাবি’ পরিচয়ে ঘনিষ্ঠতা গড়ে তোলেন এবং কয়েকটি বাড়ির তথ্য দেন। পরে তুষার সেই তথ্যের ভিত্তিতে প্রবাসী বাবলু শেখ ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল হাসানের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করে।

ঘাঘা গ্রামে বাবলু শেখের বাড়িতে পাঁচুড়িয়া থেকে জাকির, ওয়াদুদসহ আরও কয়েকজন নিয়ে ডাকাতি চালানো হয়। একইভাবে, নোয়াগ্রামে সেনাসদস্যের বাড়িতে আসমার দেওয়া তথ্য অনুসারে গ্রিল কেটে প্রবেশ করে তারা লুট চালায়। ডাকাতির পর স্বর্ণালংকার বিভিন্ন স্থানে বিক্রি করা হয় এবং আসমা বেগমকেও দেওয়া হয় ১০ হাজার টাকা।

তুষার জানান, “প্রতিটি ডাকাতির পর লুণ্ঠিত মালামালের ভাগ সবাইকে দিয়েছি। এরপর আর কোনো ডাকাতিতে অংশ নেই।”

সংবাদ সম্মেলনে ওসি শরিফুল ইসলাম জানান, তুষার শেখের দেওয়া তথ্যমতে ডাকাত দলের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে সব কিছু এখনই প্রকাশ করা যাচ্ছে না। লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টাও চলছে।

৩৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন