সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ইরানে বসবাসরত আফগানদের দেশ ছাড়তে চূড়ান্ত নির্দেশ, গ্রেফতার অভিযান শুরু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৪:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানে বসবাসরত লাখ লাখ আফগান অভিবাসী ও শরণার্থীকে দেশ ছাড়তে শেষবারের মতো সতর্ক করেছে ইরান সরকার।

রবিবার ছিল স্বেচ্ছায় দেশত্যাগের জন্য নির্ধারিত সময়সীমার শেষ দিন। আজ সোমবার (৭ জুলাই) থেকে 'অবৈধভাবে অবস্থানরত' আফগান নাগরিকদের গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানোর অভিযান শুরু হয়েছে।

এমন সময় এ সিদ্ধান্ত কার্যকর হলো, যখন ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সামরিক উত্তেজনার পর ইরানে নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ওই সংঘাতে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রও।

গত মার্চে ইরান সরকার এক সরকারি আদেশে জানায়, অবৈধ অভিবাসীদের ৬ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় ইরান ত্যাগ করতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, এ নির্দেশ জারির পর এখন পর্যন্ত প্রায় সাত লাখ আফগান ইরান ছেড়েছে। শুধু গত জুন মাসেই ফিরেছে দুই লাখ ৩০ হাজারের বেশি।

মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, আফগানদের গণহারে ফেরত পাঠানো হলে আফগানিস্তানের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। যুদ্ধ, দারিদ্র্য ও তালেবান শাসন থেকে পালিয়ে আসা বহু আফগান পরিবার ইরানে কয়েক দশক ধরে বসবাস করে আসছে।

তেহরান থেকে আলজাজিরার সংবাদদাতা রেসুল সেরদার জানান, ইরানের চলমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি ও সামাজিক অস্থিরতার জন্য অনেক সময় আফগান অভিবাসীদের দায়ী করা হচ্ছে। সাম্প্রতিক সংঘাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারণাও চালানো হয়েছে যে, ইসরায়েল আফগানদের গুপ্তচর হিসেবে ব্যবহার করছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, যুদ্ধকালীন সময়ে ইরান প্রতিদিন গড়ে ৩০ হাজার আফগানকে ফেরত পাঠিয়েছে—যেখানে আগের গড় ছিল দিনে প্রায় দুই হাজার।

তেহরানে বসবাসকারী আফগান রেস্তোরাঁ ব্যবসায়ী বতৌল আকবরি আলজাজিরাকে বলেন, “এখন ইরানে ‘অ্যান্টি-আফগান’ মনোভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমাদের অনেকেই এখানেই জন্মেছি, বড় হয়েছি—এই দেশ আমাদের ঘরের মতো।”

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, “আমরা সব সময় অতিথিপরায়ণ ছিলাম। তবে জাতীয় নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অবৈধভাবে অবস্থানরতদের অবশ্যই ফিরে যেতে হবে।”

বর্তমানে ইরানে আনুমানিক ৪০ লাখ আফগান শরণার্থী ও অভিবাসী বসবাস করছেন বলে ধারণা করা হয়।

৩৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন