সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

শার্শায় গৃহবধূকে গণধর্ষণ : গ্রাম্য সালিশে 'রায়', অভিযুক্তরা পলাতক

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৫:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে দুই সন্তানের জননী এক গৃহবধূ (৩৮) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পরদিন অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয়ভাবে গ্রাম্য সালিশ বসিয়ে চালানো হয় বেধড়ক মারধর এবং আরোপ করা হয় তিন লাখ টাকা জরিমানা। বিচার ব্যবস্থার বাইরে এ ধরনের 'সালিশি বিচার' নিয়ে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১ জুলাই)। ভুক্তভোগী নারীর স্বামী তখন বাড়িতে ছিলেন না; তিনি খুলনায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এ সুযোগে প্রতিবেশী আব্দুল্লাহ (১৮), আমজেদ আলী (৪৮) ও সিরাজ (৪৮) মিলে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ।

স্থানীয়রা জানান, অভিযুক্তদের একজন, আব্দুল্লাহ, দীর্ঘদিন ধরেই গৃহবধূকে উত্ত্যক্ত করছিলেন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার গ্রামে বসে সালিশি বৈঠক। এতে সাবেক ইউপি সদস্য আদুল হোসেন, আব্দুল আহাদ ও আকবার আলীসহ কয়েকজন মাতব্বর নেতৃত্ব দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের মারধর করা হয় এবং তিন লাখ টাকা জরিমানা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয় বলে স্থানীয়দের দাবি।

তবে সালিশে নেতৃত্ব দেওয়া আদুল হোসেন বলেন, “এলাকাবাসীর অনুরোধে বৈঠকে বসা হয়েছিল ঠিকই, তবে জরিমানার বিষয়ে কিছু জানা নেই।”

এদিকে ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে ভুক্তভোগীকে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা সত্য বলে নিশ্চিত হওয়া গেছে। মামলার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে।”

স্থানীয়ভাবে এ ধরনের গুরুতর অপরাধের বিচার গ্রাম্য সালিশে নিষ্পত্তির চেষ্টা করায় সামাজিক মাধ্যমে ও স্থানীয় মহলে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে।

৪০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন