সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না : সালাহউদ্দিন আহমদ
১৮ ফেব্রুয়ারি এমপিদের শপথ, এরপরই সরকার গঠন: আহমেদ আযম খান
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশকুষ্টিয়া-১: বিজয়ী রেজা আহমেদ বাচ্চুকে শুভেচ্ছা প্রতিদ্বন্দ্বীর
খুলনায় জামায়াতের দাপট, ৩৬ আসনের ২৫টিতে জয়, বিএনপির ভরাডুবি
বগুড়ায় গ্যারেজে কিশোরের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ-২ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা নজরুল ইসলামের
মাদক ও চাঁদাবাজদের কোন ছাড় নয় : নব নির্বাচিত ড. ফরিদ
মাগুরায় চিকিৎসক ও পুলিশ সদস্যের ওপর হামলা, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য
পাথরঘাটায় গণপিটুনিতে চোখ উপড়ে নিহত যুবক
নড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
জাতীয়

তাজিয়া মিছিল: হোসেনি দালান থেকে শুরু, ‘হায় হোসেন’ ধ্বনিতে মুখর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৫:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় আজ ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে সকাল ১০টার পর শুরু হয়েছে তাজিয়া মিছিল।

চার শতাব্দীর পুরনো এই ইমামবাড়ায় ভোর থেকেই রাজধানীসহ আশপাশের অঞ্চল থেকে হাজারও শিয়া মুসলমান সমবেত হন।

মিছিলে অংশ নেওয়া অধিকাংশ শোকাতুর মুসল্লির পরনে ছিল কালো পোশাক—শোক ও সমবেদনার প্রতীক হিসেবে। অনেকেই হাতে নিয়ে এসেছেন প্রতীকী ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম—যা কারবালার মর্মান্তিক ঘটনার স্মারক।

সরেজমিনে দেখা গেছে, পরিবেশ ছিল আবেগময় ও ভারাক্রান্ত। ‘হায় হোসেন, হায় হোসেন’ শোকধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাজধানীর বাতাস। তাজিয়া মিছিলটি হোসেনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নিতে আসা অনেকেই জানান, আশুরার এই দিনটি তাদের জীবনে অত্যন্ত বেদনার। ইমাম হোসেন (আ.) ও তার পরিবার কারবালার প্রান্তরে যে নির্মমভাবে শহীদ হন, তা ভুলে যাওয়ার নয়। প্রতিবছর তারা এই শোকযাত্রায় অংশগ্রহণ করে যেন নিজেকে সেই আত্মত্যাগের অংশ হিসেবে অনুভব করতে পারেন।

তাজিয়া মিছিল নির্বিঘ্ন করতে হোসেনি দালান ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, র‍্যাব, সোয়াট ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

ইসলামী বর্ষপঞ্জির ১০ মুহাররম পালিত হয় আশুরা। হিজরি ৬১ সালে এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) কারবালার প্রান্তরে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদত বরণ করেন। তার স্মরণেই প্রতিবছর শোকাভিযাত্রা বা তাজিয়া মিছিল আয়োজন করে শিয়া সম্প্রদায়।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন