সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
আন্তর্জাতিক

টেক্সাসে আকস্মিক বন্যায় নিহত ২৪, এখনও নিখোঁজ অনেকে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টেক্সাসের সান আন্তোনিও শহরের উপকণ্ঠে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে কের কাউন্টির শেরিফ ল্যারি লেথিয়া এ তথ্য নিশ্চিত করেন।

শেরিফ লেথিয়া বলেন, "এই মুহূর্তে আমরা প্রায় ২৪ জনের মৃত্যুর খবর পেয়েছি। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।"

বন্যার ভয়াবহতা উল্লেখ করে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট পরিস্থিতিকে ‘মারাত্মক বিপর্যয়’ হিসেবে ঘোষণা করেছেন।

এদিকে ‘ক্যাম্প মিস্টিক’ নামের একটি গ্রীষ্মকালীন শিশু ক্যাম্প থেকে এখনও ২৩ থেকে ২৫ জন কিশোরী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টেক্সাস পার্ক রেঞ্জার্স জানায়, তারা নদীর তীরে অবস্থিত সামার ক্যাম্পটিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং সেখানে আটকা পড়া কিছু শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন।

উদ্ধার অভিযান সম্পর্কে জানতে চাইলে টেক্সাস ন্যাশনাল গার্ডের মেজর জেনারেল থমাস সুয়েলজার জানান, পাঁচটি হেলিকপ্টার ও একাধিক প্রশিক্ষিত সাঁতারু উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত ২৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

টেক্সাস রাজ্যের বিভিন্ন সংস্থা ও জরুরি সেবা বিভাগ এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

২৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন