সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা হাজার ছাড়াল

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৪:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের লাগাতার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরেও সহিংসতা বেড়েছে। স্থানীয় অধিকারকর্মী ও আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত ২১ মাসে এই অঞ্চলে ইসরায়েলি অভিযান ও বসতি স্থাপনকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১,০০০ ফিলিস্তিনি।

গাজায় যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে নজর মূলত গাজা উপত্যকার দিকে থাকলেও, একই সময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা সহিংসতা ও হামলা বাড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই পশ্চিম তীরের বিভিন্ন শহর ও গ্রামে অভিযান চালাচ্ছে। এসব অভিযানে ঘরবাড়ি, কৃষিজমি ও অবকাঠামো ধ্বংস হচ্ছে। সাম্প্রতিক এক অভিযানে, জেনিন শহরের নুর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন অন্তত পাঁচজন। একই সময়ে কফর মালিক গ্রামে শতাধিক বসতি স্থাপনকারী হামলা চালিয়ে ঘরবাড়িতে আগুন দেন, এতে তিনজন প্রাণ হারান।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালের জানুয়ারিতেই পশ্চিম তীরে নিহত হয়েছেন ৭০ জন। গত দুই মাসে নিহত হয়েছেন আরও ৩৪ জন। জাতিসংঘের হিসাব বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ৭১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ।

৩৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন