সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
সরকার গঠনে জোট করার প্রশ্নই আসে না : সালাহউদ্দিন আহমদ
১৮ ফেব্রুয়ারি এমপিদের শপথ, এরপরই সরকার গঠন: আহমেদ আযম খান
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশনারায়ণগঞ্জে সেলুনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে শিশুসহ ৩ জন দগ্ধ
কুষ্টিয়া-১: বিজয়ী রেজা আহমেদ বাচ্চুকে শুভেচ্ছা প্রতিদ্বন্দ্বীর
খুলনায় জামায়াতের দাপট, ৩৬ আসনের ২৫টিতে জয়, বিএনপির ভরাডুবি
বগুড়ায় গ্যারেজে কিশোরের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ-২ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা নজরুল ইসলামের
মাদক ও চাঁদাবাজদের কোন ছাড় নয় : নব নির্বাচিত ড. ফরিদ
মাগুরায় চিকিৎসক ও পুলিশ সদস্যের ওপর হামলা, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্য
পাথরঘাটায় গণপিটুনিতে চোখ উপড়ে নিহত যুবক
নড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
আন্তর্জাতিক

এবার জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল হল আমেরিকায়

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৩০ জুন, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নতুন নির্বাহী আদেশ জারি করেছেন। এই আদেশের ফলে অভিবাসননীতি নিয়ে যুক্তরাষ্ট্রে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে।

২০২৫ সালের ২০ জানুয়ারি স্বাক্ষরিত ওই নির্বাহী আদেশ অনুযায়ী, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারির পর যেসব শিশু যুক্তরাষ্ট্রে জন্ম নেবে এবং যাদের বাবা-মা অবৈধ অভিবাসী অথবা অস্থায়ী ভিসাধারী (যেমন ছাত্র, পর্যটক বা কর্মসংস্থান-ভিত্তিক ভিসা) — তারা আর স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না।

নতুন এ আদেশটি যুক্তরাষ্ট্রের ২৮টি অঙ্গরাজ্যে কার্যকর হচ্ছে। তবে এর বিরুদ্ধে ২২টি রাজ্যে মামলা হওয়ায় সেখানে আদেশটি আপাতত স্থগিত রয়েছে।

এই আদেশ ঘিরে শুরু থেকেই আইনি চ্যালেঞ্জের মুখে পড়েন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট সম্প্রতি এক রায়ে উল্লেখ করে, কোনো ফেডারেল আদালত এখন থেকে জাতীয় পর্যায়ে কোনও আদেশ বা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। যে মামলার শুনানি হবে, কেবল সেই মামলার ক্ষেত্রেই আদালতের রায় প্রযোজ্য হবে। এর ফলে বাকী ২৮ রাজ্যে ট্রাম্পের নির্বাহী আদেশটি কার্যকর করা যাচ্ছে।

এ বিষয়ে ট্রাম্পের অবস্থান স্পষ্ট। তিনি বলেন, "জন্মসূত্রে নাগরিকত্বের নীতিটি প্রথমে চালু করা হয়েছিল ক্রীতদাসদের সন্তানদের জন্য, সারা বিশ্বের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য নয়। এখন যারা আসছে—তাদের মধ্যে অনেকে অযোগ্য, এমনকি শিশুদের মাধ্যমেও নাগরিকত্ব অর্জনের চেষ্টা চলছে। এটি বন্ধ হওয়া জরুরি।"

এর আগেও ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে একই ধরনের একটি আদেশ জারি করেছিলেন, তবে তখন ফেডারেল আদালত সেটি স্থগিত করে দেয়। সেই সময় তিনি ঘোষণা দেন, তিনি আপিল করবেন এবং আদালত তার পক্ষে রায় দেবে বলে আশা করেন।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে পারে এবং ২০২৪ সালের নির্বাচনের পর ট্রাম্পের অভিবাসন-সংক্রান্ত অবস্থান আরও কঠোর হয়েছে বলেই মনে করা হচ্ছে।

৪২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন