সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
আন্তর্জাতিক

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির উদ্যোগে মিশরের মধ্যস্থতা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ৩০ জুন, ২০২৫ ৫:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় চলমান সংঘাতের মধ্যে নতুন একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে মিশর।

চুক্তির প্রস্তাবনায় ৬০ দিনের যুদ্ধবিরতি, ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজায় জরুরি মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

রবিবার (২৯ জুন) সন্ধ্যায় মিশরের স্থানীয় টেলিভিশন চ্যানেল OnTV-তে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এই তথ্য জানান।

তিনি বলেন, “আমরা একটি টেকসই ও স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করছি। এটি মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগ এবং একটি দীর্ঘমেয়াদি শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপ।”

আবদেলাত্তি আরও জানান, আলোচনায় বর্তমানে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে দুই মাসব্যাপী যুদ্ধবিরতি এবং গাজায় চিকিৎসা সরঞ্জামসহ জরুরি ত্রাণ সরবরাহ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, “এই চুক্তি বাস্তবায়িত হলে তা শুধু যুদ্ধবিরতির সূচনা হবে না, বরং একটি দীর্ঘস্থায়ী সমাধানের পথ প্রশস্ত করবে এবং জানুয়ারি মাসে হওয়া আগের চুক্তির বাস্তবায়নের দিকেও আমাদের এগিয়ে নিয়ে যাবে।”

মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দেন, “যদি আবার ইসরায়েল আগ্রাসন শুরু করে, তাহলে তা শুধু গাজার পরিস্থিতি নয় পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠবে।”

এর আগে, গত ১৯ জানুয়ারি মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে তিন-পর্যায়ের একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছিল। সেই চুক্তির লক্ষ্য ছিল গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করা। তবে ১৮ মার্চ ইসরায়েল আবারও হামলা শুরু করলে চুক্তিটি ভেঙে পড়ে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ধারাবাহিকভাবে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও বন্ধ হয়নি। এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু।

৩৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন