সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশযত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযান, ৯ জনকে কারাদণ্ড

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৯:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়ে ৯ জন দালালকে আটক করেছে পুলিশ। পরে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সহযোগিতায় হাসপাতালের বহির্বিভাগে এই অভিযান পরিচালনা করা হয়। পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন।

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতালে আসা রোগীদের জিম্মি করে বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন বলে এনএসআই-এর তদন্তে উঠে আসে। এই ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সদর উপজেলার কিসমত প্রতাপপুর গ্রামের মুকাররম হোসেন (৫০), জহুরুল ইসলাম (৪২), হালিম শেখ (৪০), মানিক মণ্ডল (২৪), শফিকুল শেখ (৫৫), ছাবিত আলী (১৯), মুন্নাফ হোসেন (৩১), জুয়েল রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের আলমগীর হোসেন (৩৫)।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই-এর সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আমরা অভিযান কার্যক্রমে সহযোগিতা করেছি। দণ্ড কার্যকর করে তাদের জেলহাজতে পাঠানো হবে।”

উল্লেখ্য, পাবনা মানসিক হাসপাতালে দীর্ঘদিন ধরেই দালালদের সক্রিয়তার অভিযোগ ছিল। ফলে হাসপাতাল ব্যবস্থাপনায় অস্থিরতা তৈরি হচ্ছিল এবং রোগীরা নানাভাবে প্রতারিত হচ্ছিলেন। প্রশাসনের এমন পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।

৩৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন