সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
রাজনীতি

পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য না হলে গণভোটের দাবি চরমোনাই পীরের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৮ জুন, ২০২৫ ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে রাজনৈতিক ঐকমত্য না হলে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের আয়োজিত মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান। তিনি বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করলে আবারও দেশে স্বৈরাচার কায়েম হতে পারে।”

রেজাউল করিম বলেন, “জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল দেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করা। এই অভ্যুত্থানের ধারাবাহিকতায় গঠিত সংস্কার কমিশন ইতোমধ্যে মতামত নিয়েছে এবং দ্বিতীয় দফা আলোচনাও চলছে। কিন্তু কেউ কেউ সংস্কার প্রক্রিয়ায় গড়িমসি করছে, যা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।”

তিনি বলেন, “রাষ্ট্রের মূলনীতি ও সংসদের উভয় কক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির বিষয়ে যদি ঐকমত্য না আসে, তাহলে গণভোটের মাধ্যমে জনগণের রায় নিতে হবে। পিআর ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”

১৯৭২ সালের সংবিধান প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, “এই সংবিধান দেশের মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। স্বাধীন বাংলাদেশের জন্য যারা সংবিধান রচনা করেছেন, তাদের সে ধরনের ম্যান্ডেট ছিল না। তারা ভিনদেশি আদর্শে প্রভাবিত হয়ে কাঠামো গড়েছিলেন, যার ফলেই দেশে স্বৈরাচার গড়ে উঠেছে।”

পতিত সরকারের অপরাধীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, “পূর্ববর্তী সরকারের যেসব মন্ত্রী-এমপি অপরাধে জড়িত ছিল, তাদের বিচার অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে হবে। অনেকেই এখনো বাইরে থেকে দেশবিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে।”

ভোটের সমান মূল্য নিশ্চিতের দাবি জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, “যে দল যত ভোট পাবে, সংসদে তাদের তত আসন থাকবে—এই ন্যায্যতা প্রতিষ্ঠায় পিআর পদ্ধতির বিকল্প নেই। এর মাধ্যমে রাজনৈতিক বৈচিত্র্য ও অংশগ্রহণ নিশ্চিত হবে, স্বৈরাচারের রাস্তা রুদ্ধ হবে।”

তিনি আরও জানান, ইসলামপন্থি দলগুলোর মধ্যে ঐক্যের ব্যাপারে জনআস্থা তৈরি হয়েছে। চরমোনাই পীর বলেন, “আমি দীর্ঘদিন ধরেই ইসলামপন্থি ভোট একত্র করার কথা বলে আসছি। আশা করছি, আগামী নির্বাচনে ইসলামপন্থি দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক অন্যান্য রাজনৈতিক শক্তিও এই ঐক্যের সঙ্গে যুক্ত হবে ইনশাআল্লাহ।”

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন