সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
আন্তর্জাতিক

মিশরে মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২২, আহত ৩

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৮ জুন, ২০২৫ ৪:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মিশরের মেনুফিয়া প্রদেশের আশমাউন শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন।

গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৭ জুন) সকালে শ্রমিকবাহী একটি মিনিবাস বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।

মিনিবাসটি শ্রমিকদের নিয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছিল। পথেই দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, যাৎক্ষণিকভাবে বেশ কয়েকজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মনোফ, আশমাউন, সেরস এল লায়ান, কুইস্না, এল বাগোর এবং শেবিন এল কৌমের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

দুর্ঘটনার প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

মিশরের শ্রমমন্ত্রী মোহাম্মদ জেবরান দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ মিশরীয় পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ৫ লাখ) এবং আহতদের জন্য ২০ হাজার পাউন্ড (৫০ হাজার টাকা) প্রদানের ঘোষণা দিয়েছেন।

মেনুফিয়া প্রদেশের গভর্নর ইব্রাহিম আবু লেইমন এক বিবৃতিতে বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ জরুরিভাবে খতিয়ে দেখা হবে। পাশাপাশি আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য পরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।”

স্থানীয় পত্রিকা আল-মাসরি আল-ইয়ুম-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মিশরে প্রতি বছর অসংখ্য প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত গতি, দুর্বল ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ভঙ্গুর সড়ক অবকাঠামো এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

৩৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন