সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশকুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
জকিগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ: ১০ মাসেও গ্রেপ্তার হয়নি মূল হোতা
আন্তর্জাতিকইরানের মাটি রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
হরমুজ প্রণালি বন্ধের পরিকল্পনা নেই, তবে সতর্ক করল ইরান
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আবারও হামলার দাবি ইরানের
ইরান ইস্যুতে শুরুতে সমর্থন না দেওয়ায় স্টারমারকে কটাক্ষ ট্রাম্পের
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ৯

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি প্রতিনিধি

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৭:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির রামগড় উপজেলার জালিয়াপাড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেছে। এতে বাসের সুপারভাইজার ও হেলপারসহ অন্তত ৯ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ জুন) ভোর ৬টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মাহবুবনগর এলাকায়।

রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের দ্রুতগতির বাসটি রাস্তার পাশের প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নেয়।

আহতদের মধ্যে রয়েছেন– খাগড়াছড়ির জাহেদা আক্তার (৩৮), হাজেরা আক্তার (২৮), শিশু রেদোয়ার (৭), মুন্সিগঞ্জের নজরুল ইসলাম (৪২), খোরশেদ আলম (৫২), তানিয়া আক্তার (২২), বাসের সুপারভাইজার আজাদ হোসেন (৩৬) ও হেলপার রমজান আলী (৪৫)। গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসের যাত্রীরা অভিযোগ করেন, সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসার পর থেকেই চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। পথে মুন্সিগঞ্জ এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। এ সময় যাত্রীরা চালককে বারবার সতর্ক করলেও তিনি তা উপেক্ষা করেন।

আহত যাত্রী মো. ইব্রাহিম বলেন, “এর আগেও একবার দুর্ঘটনা হতে হতে বেঁচে যাই। চালক পুরোটা সময়ই গাফিলতি করছিলেন।”
আরেক যাত্রী নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, “দুর্ঘটনার সময় চালক ঘুমাচ্ছিলেন বলে মনে হয়েছে।”

ওসি মঈন উদ্দীন আরও জানান, দুর্ঘটনার পর চালক পলাতক রয়েছে। বাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়ার প্রস্তুতি চলছে।

৪১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন