সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
সারাদেশ

অস্ত্রের মুখে চিকিৎসক দম্পতির বাড়িতে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

শনিবার, ২১ জুন, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের শ্রীপুরে এক চিকিৎসক দম্পতির বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতির শিকার চিকিৎসক মোর্শেদুল হক শরীফ ও তার স্ত্রী একজন গাইনী চিকিৎসক।

মোর্শেদুল হক জানান, রাতের আঁধারে ১০ থেকে ১২ জনের একটি দল মই বেয়ে উঠে দোতলার বারান্দা দিয়ে ঘরে প্রবেশ করে। তাদের সবার মুখ কাপড়ে ঢাকা এবং হাতে দেশীয় অস্ত্র ছিল। ডাকাতরা ঘুম থেকে তুলে প্রথমেই তাকে কাঁথা দিয়ে ঢেকে হাত-পা বেঁধে ফেলে। এরপর তার স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল ফোন, আলমারি ও ওয়ারড্রবের চাবি ছিনিয়ে নেয়।

পরবর্তীতে ডাকাত দল ঘরের বিভিন্ন আসবাব তছনছ করে নগদ দেড় লাখ টাকা ও আনুমানিক ১২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। প্রায় আধা ঘণ্টা তারা বাড়িতে অবস্থান করে ডাকাতি শেষে চলে যায় এবং যাওয়ার সময় ঘটনাটি পুলিশ কিংবা সংবাদমাধ্যমে না জানানোর হুমকি দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

২৭০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন