সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশনরসিংদী-সিলেট বদলিতে চিকিৎসক অমান্য, স্বাস্থ্য বিভাগের নীরবতা জনমনে প্রশ্ন
ময়মনসিংহে ব্র্যাকের প্রকল্প পরিদর্শনে জাইমা রহমান
সিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
অর্থনীতি

বাংলাদেশ পেল আরও ৫০ কোটি ডলারের ঋণ, এডিবি ও বিশ্বব্যাংকের অর্থছাড়ে গতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২১ জুন, ২০২৫ ১২:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
চলতি জুন মাসে বৈদেশিক সহায়তায় বড় অঙ্কের অর্থছাড় ও নতুন ঋণ অনুমোদন পেয়েছে বাংলাদেশ। উন্নয়ন সহযোগী সংস্থাগুলো সরকারের আর্থিক খাত ও শাসন ব্যবস্থার সংস্কারে সহায়তা জোরদার করছে।

শুক্রবার (২০ জুন) এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চারটি উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেয়। বর্তমান বিনিময় হার অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ২২ পয়সা) এ ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ হাজার ৮৮৮ কোটি টাকা।

এডিবির অর্থছাড়ের একদিন পর শনিবার (২১ জুন) বিশ্বব্যাংক বাংলাদেশকে আরও ৫০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদনের ঘোষণা দেয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ১১৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৩৭ টাকা ধরে)।

বিশ্বব্যাংক জানিয়েছে, এই ঋণ সরকারের শাসনব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করতে সহায়তা করবে। বিশেষ করে সরকারি খাতের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া সংস্কার কর্মসূচির পেছনে রয়েছে এই সহায়তা।

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, "সরকার তার প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে উচ্চাভিলাষী পদক্ষেপ নিচ্ছে। এই অর্থায়ন সেই প্রচেষ্টাকে সমর্থন করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে ভূমিকা রাখবে।"

সংস্থাটি আরও জানায়, রাজস্ব-জিডিপি অনুপাতের দিক থেকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে। ফলে, জনসাধারণের জন্য মানসম্মত সেবা প্রদান কঠিন হয়ে পড়ে। নতুন এই কর্মসূচির মাধ্যমে রাজস্ব সংগ্রহ ব্যবস্থার উন্নয়ন, কর প্রশাসন ও নীতিনির্ধারণে স্বচ্ছতা এবং দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। কর ছাড় প্রদানের ক্ষেত্রেও এখন থেকে সংসদীয় অনুমোদন প্রয়োজন হবে বলে জানানো হয়েছে।

বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা বলেন, “এই অর্থায়ন দেশের স্বচ্ছতা, রাজস্ব ব্যবস্থার আধুনিকায়ন এবং দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর সেবা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এই ঋণের ফলে চলতি অর্থবছরে বিশ্বব্যাংকের বাংলাদেশে নতুন ঋণ প্রতিশ্রুতির পরিমাণ দাঁড়াল ৩ দশমিক ০৭ বিলিয়ন মার্কিন ডলারে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশকে বিশ্বব্যাংক মোট ৪৬ বিলিয়ন ডলারের বেশি অনুদান ও ঋণ সহায়তা দিয়েছে বলে জানানো হয়েছে।

৪৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন